বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ সেনাবাহিনীতে মিসাইলের প্রথম পরীক্ষামূলক নিক্ষেপ

news-image

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ সেনাবাহিনীর এয়ার ডিফেন্স শাখায় এই প্রথম যুক্ত হলো ‘এফএম-৯০’ মিসাইল। প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে এর পরীক্ষামূলক নিক্ষেপ করা হয়েছে। আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে কক্সবাজারের ইনানিতে সেনা ক্যাম্পের সামনে আনুষ্ঠানিকভাবে এ মিসাইলের পরীক্ষামূলক নিক্ষেপ করা হয়।

 

ফায়ারিং অনুষ্ঠানে সেনা প্রধান জেনারেল আবু বেলাল মুহাম্মদ শফিউল হকসহ বাংলাদেশ সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সেনাবাহিনী সূত্র জানায়, ২০১৬ সালের ২ ফেব্রুয়ারি সেনা সদর দফতর-৬ এর অ্যাডহক শোরাড মিসাইল রেজিমেন্ট আর্টিলারি ব্রিগেডের অধীনে ‘এফএম-৯০’ প্রতিষ্ঠা করা হয়। এটি বাংলাদেশ সেনাবাহিনীর এয়ার ডিফেন্স মিসাইল ওয়েপন সিস্টেমে সংযোজিত হয়েছে। এই নিক্ষেপনের মাধ্যমে ভূমি থেকে আকাশ প্রতিরক্ষা প্রদানকারী ১৫ কিলোমিটার দূরবর্তী যেকোনও শক্র বিমান, হেলিকপ্টার ক্রস মিসাইল, এন্টিরেডিয়েশন মিসাইলের বিপক্ষে নিখুঁতভাবে আকাশ প্রতিরক্ষা করা সক্ষম হবে। এই ব্রিগেড যুদ্ধ কৌশলের অংশ হিসেবে আকাশ প্রতিরক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং বাংলাদেশ সেনাবাহিনীর সক্ষমতা অনেক বাড়িয়ে দেবে। ফায়ারিং অনুষ্ঠানে ‘এফএম-৯০’ মিসাইলটির সুন্দর ও সফলভাবে ফায়ারিং সম্পন্ন হয়।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ