শনিবার, ১৮ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ৫ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি লিটন হত্যার প্রতিবাদে সুন্দরগঞ্জে তিন দিনের শোক ঘোষণা

news-image

গাইবান্ধা প্রতিনিধি : গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের এমপি মো. মঞ্জুরুল ইসলাম লিটনকে গুলি করে হত্যার ঘটনার প্রতিবাদে সুন্দরগঞ্জ উপজেলায় তিন দিনের শোক কর্মসূচির ঘোষণা করা হয়েছে।

সোমবার (০২ জানুয়ারি) সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ এ কর্মসূচি ঘোষণা করে।

আজ মঙ্গলবার (০৩ জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া তিন দিনের শোক কর্মসূচির মধ্যে রয়েছে- দলীয় পতাকা অর্ধনির্মিত, কালো পতাকা উত্তোলন, কালো ব্যাজ ধারণ ও দোয়া-মাহফিল। এছাড়া দুপুরে বিক্ষোভ শেষে সুন্দরগঞ্জ উপজেলা শহরের বঙ্গবন্ধু চত্বরে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা এ তথ্য নিশ্চিত করে বলেন, ‘এমপি লিটন হত্যাকান্ডের প্রতিবাদে উপজেলা আওয়ামী লীগ সুন্দরগঞ্জ উপজেলায় তিন দিনের শোক কর্মসূচির সিদ্ধান্ত নিয়েছে।’

উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের শাহাবাজ গ্রামে নিজ বাড়িতে দুর্বৃত্তদের ছোড়া গুলিতে গুরুত্বর আহত হন এমপি লিটন। পরে এমপি লিটনকে উদ্ধার করে দ্রুত রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হলে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তিনি মারা যান।

এ জাতীয় আরও খবর

দারিদ্র্য বিমোচন ও উন্নয়নের লক্ষ্য নিয়ে কাজের অঙ্গীকার মির্জা ফখরুলের

জুলাই সনদসহ বিভিন্ন দাবিতে রাজধানীতে ১১ দলীয় জোটের গণমিছিল

মোহাম্মদপুরে উত্তেজনা, রাশেদ প্রধানের বাসার সামনে পুলিশ মোতায়েন

সবজির দাম চড়া, কিছুটা কমেছে মুরগির বাজার

হজযাত্রী সেবায় ব্যর্থ হলে দায়িত্ব ছাড়ার ইঙ্গিত দিলেন ধর্মমন্ত্রী

শিক্ষার্থীদের স্কুলমুখী করতে উপবৃত্তি বাড়ানোর ইঙ্গিত

জ্বালানি সংকটে চরম ভোগান্তিতে ঢাকার চালকরা

দুই মাসে সরকারের অগ্রগতি নিয়ে আস্থা তৈরির চেষ্টা

হজ কার্যক্রম উদ্বোধন ও ক্যাম্প পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী

হরমুজ প্রণালি খুলে দেওয়ার ঘোষণায় তেলের দামে স্বস্তি

দীর্ঘ বিরতির পর বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া

হামে আক্রান্ত শিশুর চাপ বাড়ছে, হাসপাতালে উদ্বেগজনক পরিস্থিতি