বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাশকতার বিষয়টি তদন্ত করা হবে : আইজিপি

news-image

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর গুলশান-১ এর ডিসিসি মার্কেটে আগুন লাগার পেছনে কোনো নাশকতা ছিল কি না তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক।

মঙ্গলবার বেলা ১১টার দিকে ডিসিসি মার্কেটে লাগা আগুনের পরিস্থিতি পর্যবেক্ষণে করতে গিয়ে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

রাতে পরিকল্পিতভাবে গুলশানের ডিসিসি মার্কেটে আগুন দেয়া হয়েছে বলে ব্যবসায়ীদের পক্ষ থেকে দাবি করা হয়। সকালে ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক বলেন, নাশকতা নয়, এটি ছিল একটি দুর্ঘটনা। বৈদ্যুতিক ত্রুটি থেকেই এই অগ্নিকাণ্ড হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করা হচ্ছে।

পুলিশ প্রধান বলেন, এর পেছনে কোনো নাশকতা আছে কি না তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, আগুন লাগার পর থেকে প্রধানমন্ত্রী তা মনিটরিং করছেন।

শহীদুল হক বলেন, মার্কেটটিতে কাপড়ের দোকান, ছোট ছোট নিত্যপ্রয়োজনীয় পণ্য, জুতাসহ দাহ্য বিভিন্ন পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিস সর্বাত্মকভাবে কাজ করে যাচ্ছে। পানি সংকটের কারণে আ্গুন নেভানোর কাজে অনেকটা বাধাগ্রস্ত হচ্ছে।

এ সময় আইজিপির সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়াসহ আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত