বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

টিউশন ফির বিপরীতে ভ্যাট আদায় অবৈধ ঘোষণার রায় স্থগিত

news-image

নিজস্ব প্রতিবেদক : ইংরেজি মাধ্যমের স্কুলগুলোতে শিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিত করেছেন আপিল বিভাগ। পাশাপাশি এ বিষয়ে শুনানির জন্য আগামী ২৯ জানুয়ারি দিন ধার্য করেছেন আদালত।

হাইকোর্টের রায় স্থগিত চেয়ে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) করা এক আবেদনের শুনানি শেষে আজ মঙ্গলবার এই আদেশ দেন প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার সদস্যের বেঞ্চ।

আদালতে রাষ্ট্রপক্ষের শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও ডেপুটি অ্যাটর্নি জেনারেল এস এম মনিরুজ্জামান।

রিট আবেদনকারীর পক্ষে শুনানিতে ছিলেন এ এম আমিন উদ্দিন ও এম মনজুর আলম।

এর আগে গত ১২ ডিসেম্বর ইংরেজি মাধ্যমের স্কুলশিক্ষার্থীদের টিউশন ফির ওপর সাড়ে ৭ শতাংশ ভ্যাট আরোপ অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।

হাইকোর্টের রায়ে স্থগিতাদেশ চেয়ে রাষ্ট্রপক্ষ আবেদন করলে চেম্বার বিচারপতি বিষয়টি ২ জানুয়ারি (আজ) আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে শুনানির জন্য পাঠিয়ে দেন। আজ শুনানি নিয়ে আদেশ দেন আপিল বিভাগ।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ