বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে পদ্মা সেতুর দুর্নীতির প্রমাণ দিতে হবে : কাদের

news-image

নিউজ ডেস্ক : আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, পদ্মা সেতু নির্মাণে দুর্নীতি হয়েছে- এ ব্যাপারে খালেদা জিয়া যে বক্তব্য দিয়েছেন, তার তথ্য প্রমাণ দিতে হবে। তিনি তথ্য প্রমাণ দিতে না পারলে তার বক্তব্য প্রত্যাহার করতে হবে। নতুবা সরকার খালেদার বিরুদ্ধে মামলা করবে বলে হুঁশিয়ার করেছেন কাদের। আজ বিকেল ৫ টায় মিরপুর ১ নম্বরে ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত যৌথ কর্মীসভায় প্রধান অতিথির বক্তব্য এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, পদ্মা সেতু এখন দৃশ্যমান বাস্তবতা। মিথ্যাচার করে আপনি (খালেদা জিয়া) পদ্মা সেতুর অগ্রযাত্রা থামিয়ে দিতে পারবেন না। এ প্রকল্পের ৪০ ভাগ কাজ ইতিমধ্যে শেষে হয়েছে। যথাসময়ে পদ্মা সেতুর কাজ শেষ হবে।

কাদের আরো বলেন, দলের প্রত্যেক কমিটিতে ২৫ থেকে ৩০ ভাগ মহিলা রাখতে হবে। নতুন বছরের ১০০ দিনের মধ্যে দলের ঘর গোছাতে হবে। সাম্প্রদায়িক উগ্রবাদী শক্তি এখন বড় চ্যালেঞ্জ। এমপি লিটন হত্যার ঘটনায় উগ্রবাদী শক্তিকে চরম মাশুল দিতে হবে। এছাড়া ওয়ার্ড পর্যায়ে দলের গণসংযোগে ওবায়দুল কাদের নিজে অংশ নিবেন বলেও তিনি জানান। বিডি প্রতিদিন

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত