,

সরাইলে আবারও সংঘর্ষ : মহাসড়কে যান চলাচল বন্ধ

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার বিশ্বরোড মোড়ে দুই গ্রামের বাসিন্দাদের সংঘর্ষে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। আজ সোমবার বেলা ১১টার দিকে উপজেলা সদরের কুট্টাপাড়া গ্রামবাসী ও সদর উপজেলার বুধল ইউনিয়নের খাঁটিহাতা গ্রামের বাসিন্দাদের মধ্যে এই সংঘর্ষ শুরু হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে হাইওয়ে থানার পুলিশ। পুলিশ জানায়, দুই পক্ষের লোকজন দা, বল্লম, লাঠিসোঁটা ও ইটপাটকেল নিয়ে মহাসড়কের ওপর সংঘর্ষে লিপ্ত। এ ঘটনায় ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট মহাসড়কে বেলা ১১টা থেকে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।

যাত্রীবাহী লোকাল বাসের ভাড়া আদায় নিয়ে গত শনিবার দুই পক্ষের মধ্যে সংঘর্ষের সূচনা হয়। এ ঘটনায় অর্ধশতাধিক লোক আহত হয়। ওই দিনও দেড় ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

আজকের ঘটনায় খাঁটিহাতা গ্রামের পক্ষে পাশের আরও পাঁচ-ছয়টি গ্রাম যোগ দেওয়ায় সংঘর্ষ বড় আকার ধারণ করেছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সরাইলে বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ূন কবির বলেন, ‘যান চলাচল স্বাভাবিক করতে জেলা পুলিশের কাছে অতিরিক্ত পুলিশ চাওয়া হয়েছে। মহাসড়কের যান চলাচল স্বাভাবিক রাখতে আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি।’

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে