বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এমপি লিটনের লাশের অপেক্ষায় স্বজনরা

news-image

নিউজ ডেস্ক : দুর্বৃত্তদের ছোড়া গুলিতে নিহত গাইবান্ধা ১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য (এমপি) মঞ্জুরুল ইসলাম লিটনের বাড়িতে চলছে শোকের মাতম। আত্মীয়-স্বজনসহ এলাকাবাসী সবাই রয়েছেন তার লাশের অপেক্ষায়।

আজ সোমবার ঢাকায় জানাজা শেষে এমপি লিটনের লাশ তার গ্রামের বাড়িতে নিয়ে যাওয়া হচ্ছে। বাদ আসর বামনডাঙ্গা আবদুল হক কলেজ মাঠ ও পরে নিজ বাড়ি চত্বরে জানাজা অনুষ্ঠিত হবে। এরপর তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে জানিয়েছেন এমপি লিটনের বড় ভাই মো. শহিদুল ইসলাম। সোমবার সকালে এমপি লিটনের বাড়ি সুন্দরগঞ্জ উপজেলার সর্বানন্দ ইউনিয়নের সাহাবাজ (মাস্টারপাড়া) গ্রামের বাড়িতে শোকের মাতম দেখা যায়। প্রচণ্ড শীত ও ঘন কুয়াশা উপেক্ষা করে এমপির বাড়িতে আত্মীয়-স্বজনসহ আশপাশ ও দূর দূরান্তর লোকজন ছুটে আসে। এখন শুধু লাশের অপেক্ষায় রয়েছেন।

এদিকে, এমপি লিটন হত্যার ঘটনার পর থেকে গোটা সুন্দরগঞ্জ উপজেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে। নিজ বাড়িতে গুলিবিদ্ধ হয়ে নিহতের ঘটনায় হতবাক এবং একইসঙ্গে বিক্ষুদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মী ও এলাকাবাসী। ঘটনার পর থেকে এমপি লিটনের বাড়িসহ বামনডাঙ্গা ও সুন্দরগঞ্জ উপজেলা শহরে সর্তক অবস্থানে রয়েছে বিপুলসংখ্যক পুলিশ ও বিজিবি। এ ছাড়া বিভিন্ন সড়ক ও গুরুত্বপূর্ণ এলাকাসহ বিভিন্ন সড়কের মোড়ে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে বিজিবিসহ পুলিশ টহল জোরদার রয়েছে।

প্রসঙ্গত, শনিবার সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জের সাহাবাজ গ্রামে নিজ বাড়িতে গুলিবিদ্ধ হন এমপি লিটন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এ ঘটনায় লিটনের বোন তাহমিদা বুলবুল বাদী হয়ে অজ্ঞাত ৪-৫ জনকে আসামি করে রবিবার রাতে সুন্দরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ রবিবার দুপুর পর্যন্ত ১৮ জনকে আটক করে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ