বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ঢাকায় জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৬.৪৭ শতাংশ

news-image

নিজস্ব প্রতিবেদক : সদ্যবিদায়ী বছরে রাজধানীতে জীবনযাত্রার ব্যয় ৬.৪৭ শতাংশ এবং পণ্যমূল্য ও সেবা ব্যয় ৫.৮১ শতাংশ বৃদ্ধি পেয়েছে। কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)-এর এক জরিপ রিপোর্টে এ তথ্য জানা গেছে। রবিবার এই রিপোর্ট প্রকাশ করা হয়।

ক্যাবের জরিপ অনুযায়ী, ২০১৫ সালে জীবনযাত্রার ব্যয় বেড়েছে ৬.৩৮ শতাংশ, যা ২০১৬ সালে বৃদ্ধির তুলনায় ০.০৯ শতাংশ বেশি। ক্যাবের রিপোর্টে বলা হয়, পূর্ববর্তী বছরের তুলনায় ২০১৬ সালে কিছু পণ্য ছাড়া বেশির ভাগ পণ্যের দাম স্থিতিশীল ছিল।

নগরীর ১৫টি বাজারে ১৪টি সেবা, ১১৪টি ভোগ্যপণ্য ও ২২টি অন্যান্য। নিত্য পণ্য মূল্য পর্যালোচনা শেষে ক্যাব এই জরিপ রিপোর্ট তৈরি করে।

রিপোর্টে বলা হয়, ২০১৬ সালে চাল ও ডালের দাম বেড়েছে। গড়ে এসময় চালের দাম বেড়েছে ২.৮৭ শতাংশ আর ডালের দাম বেড়েছে প্রায় ১০ শতাংশ।

গত বছর আমদানিকৃত স্থানীয় মসুর ডালের দাম বেড়েছে যথাক্রমে ৩৫.৭৮ শতাংশ ও ১২.৯৮ শতাংশ। এসময় আমদানিকৃত রসুনের দাম বেড়েছে ৭২.০৬ শতাংশ আর স্থানীয় রসুনের দাম বেড়েছে ৪৭ শতাংশ।

চিনির দাম বেড়েছে ৪৬.০৫ শতাংশ, লবণের দাম বেড়েছে ৩৭.৩২ শতাংশ, চায়ের দাম ১১.৭০ শতাংশ, গরুর দুধের দাম ৮.৬০ শতাংশ ও মাংসের দাম ৬.২৪ শতাংশ। ক্যাবের রিপোর্ট অনুযায়ী, পাইকারী ও খুচরা বাজারে সকল প্রকার চালের দাম বৃদ্ধির প্রবণতা পরিলক্ষিত হয়েছে।

২০১৬ সালের ঢাকায় বাড়ি ভাড়া বেড়েছে ৮.৭৭ শতাংশ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত