বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘এমপির গুলির ঘটনায় প্রতিকার চেয়েছিলাম, মৃত্যু চাই নাই’

news-image

গাইবান্ধা প্রতিনিধি : গুলিতে আহত শিশু শাহাদত হোসেন সৌরভের বাবা সাজু মিয়ার দায়েরকৃত হত্যা প্রচেষ্টায় মামলায় গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন ২৪ দিন কারাবাস করেন। তার হত্যাকাণ্ডের পর ওই পরিবারটির প্রতিক্রিয়া জানতে চাইলে সৌরভের বাবা সাজু মিয়া মোবাইল ফোনে জানান, আমরা ওই ঘটনার প্রতিকার চেয়েছিলাম ঠিকই কিন্তু তার এ মর্মান্তিক মৃত্যু কামনা করিনি।

উপজেলার দহবন্দ ইউনিয়নের গোপালচরণ এলাকার বাসিন্দা সাজু মিয়ার ছেলে সৌরভকে লাইসেন্স করা পিস্তল দিয়ে গুলি করে আহত করার ঘটনায় সংসদ সদস্য মঞ্জুরুল ইসলাম লিটন সারাদেশে আলোড়ন সৃষ্টি করেন। ২০১৫ সালের ২ অক্টোবর ভোরে সুন্দরগঞ্জ-রংপুর সড়কে হাঁটাহাঁটির সময় এমপি লিটন তার গাড়ি নিয়ে সুন্দরগঞ্জ যাওয়ার সময় আকষ্মিকভাবে সৌরভেকে গুলি করেন। এতে সে দু’পায়ে গুলিবিদ্ধ হয়। পরে আশংকাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হয়। সেখানে দীর্ঘদিন চিকিৎসার পর সুস্থ হয়ে সে বাড়িতে ফিরে যায়। কিন্তু এখনও চলাফেরায় তার অসুবিধা হচ্ছে। স্বাভাবিকভাবে তার চলতে কষ্ট হয়।

পরবর্তীতে এমপি লিটন ওই ঘটনায় অনুতপ্ত হয়ে সৌরভের বাবা সাজু মিয়ার কাছে মামলা প্রত্যাহার করে নেওয়ার জন্য প্রস্তাব পাঠান এবং সৌরভের লেখাপড়ার জন্য সকল দায়-দায়িত্ব গ্রহণ করার কথা তার পরিবারকে জানান। সৌরভ এবারে প্রাথমিক স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষায় ভাল ফল করে ষষ্ঠ শ্রেণিতে উত্তীর্ণ হয়। সে গোপালচরণ উচ্চ বিদ্যালয়ে ভর্তি হয়।

আজ রোববার বই উৎসবে নুতন বই গ্রহণ করার কথা ছিল তার। কিন্তু সে স্কুলে যেতে পারেনি। কারণ তার মন ভাল ছিল না। ঘটনার দীর্ঘদিন পেরিয়ে যাওয়ার পর সংসদ সদস্য অনুতপ্ত হয়ে সৌরভের বাবার কাছে ঘটনার মিমাংশার প্রস্তাব দিলে তারা অতীতের দুঃখ কষ্টের কথা ভুলে যান। ওই পরিবার সংসদ সদস্যের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার করে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এ অবস্থায় সৌরভ সংসদ সদস্যকে হত্যার খবর শুনে মনে খুব আঘাত পায়। সে অতীত ভুলে যাওয়ার যে চিন্তা করেছিল সে চিন্তা তাকে যেন আরও কষ্ট দিল এ ঘটনা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত