বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আবারো তোপের মুখে রওশন-আনিস

news-image

 

নিজস্ব প্রতিবেদক : আবারো নেতাকর্মীদের তোপের মুখে পড়লেন জাতীয় পার্টির কো-চেয়ারম্যান রওশন এরশাদ ও দলের প্রেসিডিয়াম সদস্য ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদরবিবার সোহরাওয়ার্দী উদ্যানে জাপার মহাসমাবেশে এ ঘটনা ঘটে।

 

সমাবেশে আনিসুল ইসলাম মাহমুদ বক্তব্য রাখছিলেন। এ সময় কর্মীরা উত্তেজিত হয়ে এরশাদের মামলা প্রত্যাহারের বিষয়ে সুনির্দিষ্ট বক্তব্য রাখার দাবি জানিয়ে স্লোগান দিতে থাকেন। আনিস দ্রুত তার বক্তব্য শেষ করে দেন।

পরবর্তীতে রওশন এরশাদ বক্তব্য শুরু করলে কর্মীরা এরশাদের মামলা প্রত্যাহারের কী করলেন তা জানতে চান। একপর্যায়ে পুরো মাঠের কর্মীরা এরশাদের মামলা প্রত্যাহারের স্লোগান দিতে থাকেন।

এসময় এরশাদ দাড়িয়ে উত্তেজিত কর্মীদের শান্ত থাকার আহবান জানালে রওশন তার বক্তব্যে বলেন, আমিও চাই মামলাগুলো প্রত্যাহার হোক। আপনারা চিন্তা করবেন না। মামলা প্রত্যাহার হবে। ইতোমধ্যে আমি কথা বলেছি, কাজ করছি। এরশাদের মামলা প্রত্যাহারের বিষয়ে যা যা করার দরকার আমি করবো।

প্রসঙ্গত, এর আগেও একাধিকবার দলের বিভিন্ন সভায় এরশাদের মামলা ইস্যুতে তোপের মুখে পড়েন রওশনসহ জাপার অন্যান্য নেতা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত