বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সড়ক দুর্ঘটনায় ২০১৬ সালে ৪১৪৪ জন নিহত : নিসচা

news-image

নিউজ ডেস্ক : ২০১৬ সালে সারা দেশে সড়ক দুর্ঘটনায় ৪১৪৪ জন নিহত ও ৫২৫৫ জন আহত হয়েছেন। রবিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে ২০১৬ সালের সড়ক দুর্ঘটনার পরিসংখ্যান প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়।

পরিসংখ্যান প্রতিবেদন উপস্থাপন করেন নিরাপদ সড়ক চাইয়ের (নিসচা) চেয়ারম্যান চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন। লিখিত বক্তব্যে তিনি বলেন, ২০১৬ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট দুর্ঘটনার সংখ্যা ২৩১৬টি। ২০১৫ সালের তুলনায় এই সংখ্যা ৩১০টি কম।

২০১৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ছিল পাঁচ হাজার তিনজন। অপরদিকে ২০১৬ সালে ৪১৪৪ জন নিহত হয়েছে। ২০১৫ সালের তুলনায় ২০১৬ সালে সড়ক দুর্ঘটনায় নিহতের সংখ্যা ১৭ দশমিক ১৬ শতাংশ কমেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। সড়ক দুর্ঘটনা কমে আসার কারণ প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, সরকারি কার্যক্রম জোরদার, নিসচা, বিআরটিএর নিয়মিত গাড়িচালকদের সচেতনতা বৃদ্ধি প্রশিক্ষণের ব্যবস্থা ও সড়ক দুর্ঘটনারোধে জনসচেতনতা কার্যক্রম গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারের ফলে সড়ক দুর্ঘটনা কমেছে। সংবাদ সম্মেলনে নিরাপদ সড়ক চাইয়ের মহাসচিব শামীম আলম, যুগ্ম সম্পাদক সাদেক হোসেন বাবুল, আন্তর্জাতিক সম্পাদক মিরাজুল মঈন জয় প্রমুখ ছিলেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ