বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

রংপুরে এমপি লিটনের প্রথম জানাজা সম্পন্ন

news-image

নিউজ ডেস্ক : সন্ত্রাসীদের গুলিতে নিহত গাইবান্ধা ১ আসনের আওয়ামী লীগ দলীয় সাংসদ মঞ্জুরুল ইসলাম লিটনের প্রথম নামাজে জানাজা সম্পন্ন হয়েছে। রবিবার (১ জানুয়ারি) দুপুর পৌনে ১টায় রংপুর পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক, রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক, রংপুর সিটি করপোরেশনের মেয়র শরফ উদ্দিন আহাম্মেদ ঝন্টু , রংপুরের বিভাগীয় কমিশনার কাজী হাসান আহাম্মেদ, ডিআ্ইজি খন্দকার গোলাম ফারুখ, জেলা প্রশাসক রাহাত আনোয়ার, পুলিশ সুপার মিজানুর রহমান, জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজু, মহানগর শাখার সভাপতি শাফিয়ার রহমানসহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী ও বিশিষ্টজনরা জানাজায় অংশ নেন।.

এমপি লিটনের উদ্দেশে গার্ড অব অনার

পরে এমপি লিটনের মরদেহে বিভাগীয় ও জেলা প্রশাসন পুলিশ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতারা নিজ নিজ সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করেন। এর আগে নিহত এমপি লিটনের প্রতি শ্রদ্ধা জানাতে পুলিশের একটি চৌকস দল গার্ড অব অনার প্রদান করে।

এদিকে জানাজার নামাজ শুরু করার আগে আওয়ামী লীগের রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিএম মোজাম্মেল হক বলেন, ‘একজন নিবেদিত প্রাণ রাজনৈতিক নেতার এ রকম মৃত্যু কোনও ভাবেই কাম্য ছিল না। বাড়িতে প্রবেশ করে গুলি করে নৃশংসভাবে হত্যা করা হয়েছে। তিনি জামায়াত-শিবির ও জঙ্গিবিরোধী আন্দোলনে সামনের কাতারে থাকতেন। তার জন্য দোয়া চাই।’.

এমপি লিটনের মরদেহের প্রতি শ্রদ্ধা

এদিকে জানাজা শেষে এমপি লিটনের মরদেহ হেলিকপ্টারে করে ঢাকায় নিয়ে যাওয়া হবে। সেখানে বারডেমের হিমঘরে রাখার পর কাল সোমবার সকাল ১০ টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। পরে সোমবার  রাতেই তার মরদেহ গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা এলাকায় নিয়ে যাওয়া হবে। সেখানে তৃতীয় দফা নামাজে জানাজা শেষে সোমবার বিকালেই তাকে দাফন করা হবে বলে আওয়ামী লীগ নেতা জাহাঙ্গীর কবির নানক জানিয়েছেন।

এদিকে আবহাওয়া অনুকূলে না থাকায় দুপুর দেড়টা পর্যন্ত তার মরদেহ ঢাকায় নিয়ে যাওয়া সম্ভব হয়নি। তবে আবহাওয়া ভালো হলেই দ্রুত হেলিকপ্টারে করে লাশ ঢাকায় পাঠানো হবে বলে পুলিশ সুপার মিজানুর রহমান জানিয়েছেন।

উল্লেখ্য, শনিবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা পৌনে ৬টার দিকে সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা ইউনিয়নের সাহাবাজ গ্রামে লিটনকে তার বাড়িতে ঢুকে গুলি করে দুর্বৃত্তরা। রাত সাড়ে ৭টার দিকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। বাংলা ট্রিবিউন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ