,

নন্দিতার সঙ্গে গাঁটছড়া বাঁধলেন ইমরান

news-image

অনলাইন ডেস্ক : গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার অবশেষে গাঁটছড়া বাঁধলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের কন্যা নাদিয়া নন্দিতা ইসলামের সঙ্গে। শুক্রবার ঘরোয়াভাবে হলুদের অনুষ্ঠান শেষে বছরের শেষ দিন শনিবার বললেন কবুল। আজ রাতে ঢাকার হেয়ার রোডে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের সরকারি বাসভবনেই ঘরোয়া আয়োজনে সম্পন্ন হয় ইমরান-নন্দিতার বিয়ের অনুষ্ঠানিকতা।

দুই পরিবারের সদস্য, নিকটাত্মীয়, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, অধ্যাপক অজয় রায়, অধ্যাপক আবুল বারকাত, মানবাধিকার কর্মী খুশি কবির, নারী অধিকার কর্মী শিপ্রা বসু ছাড়াও গণজাগরণ মঞ্চের কয়েকজন যোগ দেন বিয়ের অনুষ্ঠানে।

শনিবার রাত ৮টার দিকে কয়েকজন আত্মীয় আর বন্ধুকে নিয়ে সোনালী শেরওয়ানি, মাথায় লাল পাগড়ি পরে কনের বাড়িতে হাজির হন বর। বাসার ফটকে বরপক্ষকে আটকে দেয় একদল কিশোর-কিশোরী। টাকা না দিলে দেওয়া হবে না ঢুকতে। আসে ফিতা-কাঁচি। দর কষাকষিতে অংশ নেন অর্থনীতিবিদ অধ্যাপক আবুল বারকাত। যোগ দেন ইমরান নিজেও। অবশেষে দুই পক্ষের সমঝোতা হলে ফিতা কেটে ভেতরে ঢোকার অনুমতি পান বর। অতঃপর রীতি অনুযায়ী বরণ করে নেওয়া হয় বরপক্ষকে। নতুন জীবনে পদার্পণ উপলক্ষে সকলের দোয়া চেয়েছেন ইমরান-নন্দিতা।

রংপুর মেডিকেল কলেজ থেকে এমবিবিএস ডিগ্রি নেওয়া ইমরান ছাত্রজীবনে ছাত্রলীগে যুক্ত ছিলেন। আর ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভাষাতত্ত্বের সহকারী অধ‌্যাপক নন্দিতা পরিচিতজনদের কাছে তিন্নি নামে পরিচিত।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে