বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ইউপি কার্যালয়ে ডেকে নিয়ে মুক্তিযোদ্ধাকে বর্বর নির্যাতন

news-image

নিজস্ব প্রতিবেদক :লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট ভূয়া মুক্তিযোদ্ধাদের তালিকা জমা দেয়ায় বর্বর নির্যাতনের শিকার হয়েছেন মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ। উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ডেকে নিয়ে একটি কক্ষে আটকে রেখে স্থানীয় ইউপি চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী ও তার সহযোগীরা ওই মুক্তিযোদ্ধাকে নিযার্তন চালায়। পরে বাথ রুমে আটকে রাখে। আজ শনিবার দুপুরে ঘটনাটি ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় ওই মুক্তিযোদ্ধাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা।

 

 

জানা গেছে মন্ত্রণালয়ের নির্দেশক্রমে মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই-বাছাই শুরু করেছে প্রশাসন। সে অনুযায়ী লক্ষ্মীপুর সদর উপজেলার পশ্চিম চৌপল্লী গ্রামের মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদ ও উত্তর জয়পুর গ্রামের অপর এক মুক্তিযোদ্ধা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে সম্প্রতি একটি ভূয়া মুক্তিযোদ্ধাদের তালিকা জমা দেন। এ বিষয়টি জানাজানির পর ক্ষিপ্ত হয়ে উত্তর জয়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কাশেম চৌধুরী, ইউপি সদস্য আনোয়ারুজ্জামান পরান, যুবলীগ নেতা টিপু ও তফাদার আবদুল্লাহসহ তার লোকজন মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদকে শনিবার দুপুরে ইউপি কার্যালয়ে ডেকে নেয়। পরে একটি কক্ষে ওই মুক্তিযোদ্ধা নুর মোহাম্মদকে আটক করে বর্বর নির্যাতন চালায়।

এ দিকে অভিযুক্ত চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবুল কাশেম চৌধুরী জানান, জমি সংক্রান্ত বিরোধে নুর মোহাম্মদকে ইউপি কার্যালয়ে ডেকে আনা হয়। সে উত্তেজিত হয়ে আমাকে মারধর করতে আসলে উপস্থিত লোকজন তাকে মারধর করে। এসময় নুর মোহাম্মদকে নিরাপদে রাখতে একটি রুমে আটকিয়ে রাখি। এ ব্যাপারে পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের পাঠানো হয়েছে।এ বিষয়ে তদন্ত চলছে। তদন্তের পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ

হাম ও উপসর্গে মৃত্যু ৬০০ ছাড়াল