বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

শীতলক্ষ্যায় নৌকাডুবি: ৫ জনের লাশ উদ্ধার

news-image

গাজীপুর প্রতিনিধি : গাজীপুরের কাপাসিয়া উপজেলার তারাগঞ্জ এলাকায় শীতলক্ষ্যা নদীতে নৌকাডুবির ঘটনায় পাঁচজনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছে আরও বেশ কয়েকজন।

গতকাল শুক্রবার সন্ধ্যায় কাপাসিয়ার পার্শ্ববর্তী নরসিংদী জেলার শিবপুর উপজেলার পারাতলা থেকে নৌকাটি তারাগঞ্জের দিকে যাওয়ার সময় মাঝনদীতে ডুবে যায়।

পরে রাত সাড়ে ১২টার দিকে এসব লাশ উদ্ধার করা হয়।

নিহত ব্যক্তিদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন নরসিংদীর শিবপুর থানার পাড়াতলা এলাকার আতিক (২৫), একই থানার মধ্যনগর এলাকার তাজিম খাঁন (২১) ও একই এলাকার কহিনুর বেগম (৩০)। এ ছাড়া একজন পুরুষ ও শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। তাদের নাম জানা যায়নি।

কাপাসিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক পাঁচজনের লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত