বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নতুন বছর উদযাপনে কুয়াকাটামুখী পর্যটকরা

news-image

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি : নতুন ইংরেজি বছরকে বরণ করতে পর্যটন কেন্দ্র কুয়াকাটায় দেশি-বিদেশি পর্যটকদের আগমন বেড়ে গেছে। শুক্রবার সারা দিনই ভ্রমণপিপাসু পর্যটকদের উম্মাদনায় পুরো সৈকত জুড়ে ছিল আনন্দময় পরিবেশ। এখানকার হোটেল-মোটেলগুলো আগে থেকেই বুকিং হয়ে গেছে বলে হোটেল মালিকদের সূত্রে জানা গেছে।

রাখাইন মার্কেট, ঝিনুকের দোকান, খাবারঘর, চটপটির দোকাগুলোতে এখন কেনাকাটার ধুম। নারিকেল বাগান, ইকোপার্ক, ইলিশপার্ক, জাতীয় উদ্যান, শ্রীমঙ্গল বৌদ্ধ বিহার, সীমা বৌদ্ধ বিহার, সুন্দরবনের পূর্বাঞ্চল খ্যাত ফাতরার বনাঞ্চল, ফকির হাট, গঙ্গামতি, কাউয়ার চর, লেম্বুর চর, শুটকি পল্লী ও সৈকতের জিরো পয়েন্টও এখন শিশু, কিশোর, যুবক-যুবতীসহ নানা বয়সী পর্যটকদের পদচারণায় মুখরিত।

বাহউদ্দিন নামের এক শিক্ষার্থী বলেন, নতুন বছর উদযাপনে ঢাকা থেকে বন্ধুদের নিয়ে আমরা এখানে এসেছি। কুয়াকাটার সৈকতের অপরূপ দৃশ্য দেখে অসাধারণ লাগছে।

পর্যটকরা এখনো আসছে বলে জানিয়েছেন কুয়াকাটা ট্যুরিষ্ট সেন্টারের ম্যানেজার আবুল হোসেন রাজু। কুয়াকাটা হোটেল মোটেল মালিক সংঘেে সাধারণ সম্পাদক মো. মোতালেব শরিফ বলেন, নতুন বছরের আগমন উপলক্ষে আগাম বুকিং রয়েছে। এখনো অনেক পর্যটক রুমের জন্য যোগাযোগ করছে।

কুয়াকাটা ট্যুরিষ্ট পুলিশের সহকারি পুলিশ সুপার মীর ফসিউর রহমান জানান, পর্যটকদের নিরাপত্তা দিতে আমাদের পুলিশ বিভিন্ন দর্শনীয় স্পটে টহল দিচ্ছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত