,

২৪১৫ জনকে ফেরত নেবে মিয়ানমার

news-image

নিউজ ডেস্ক : বাংলাদেশ থেকে ২ হাজার ৪১৫ জন নাগরিকে ফেরত নেবে মিয়ানমার। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কিয়া জায়ার বরাত দিয়ে আজ শুক্রবার বার্তা সংস্থা রয়টার্স এ কথা জানিয়েছে। ২০১৭ সালের মধ্যেই মিয়ানমার সরকার তাদের ২ হাজার ৪১৫ জন নাগরিককে ফেরত নেওয়ার চিন্তা করছে।

বিভিন্ন সময় মিয়ানমার থেকে আসা কয়েক লাখ রোহিঙ্গা দীর্ঘদিন ধরে বাংলাদেশে বসবাস করছেন। বাংলাদেশ বলছে এই সংখ্যা তিন লাখ।

মিয়ানমারের সশস্ত্র বাহিনী দেশটির রাখাইন রাজ্যে সংখ্যালঘু রোহিঙ্গাদের ওপর গত অক্টোবর থেকে দমন-পীড়ন ও নিধন শুরু করে। এতে তারা বাংলা​দেশে ঢোকার চেষ্টা করে। অনুপ্রবেশ ঠেকাতে সীমান্তে বিজিবি পাহারা জোরদার করে বাংলাদেশ। এরপরও অন্তত ৫০ হাজার রোহিঙ্গা বাংলাদেশে ঢুকে পড়েছে। জাতিসংঘ বলেছে, এ সংখ্যা ৩৪ হাজার।

মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মহাপরিচালক কিয়া জায়া রয়টার্সকে বলেছেন, ‘আমাদের কাছে থাকা তথ্য অনুযায়ী মাত্র দুই হাজার ৪১৫ জন মিয়ানমারের নাগরিক সেখানে (‍বাংলাদেশ) আছেন।’ তিনি বলেন, ‘আমরা সব সময় আমাদের এ সংখ্যার ব্যাপারে দৃঢ়।’ তবে তিন লাখ মিয়ানমারের নাগরিকের বাংলাদেশে থাকার যে হিসাব দেওয়া হয়েছে সে বিষয়ে ‘কোনো ধারণা’ নেই বলে মন্তব্য করেন কিয়া জায়া। আগামী বছর (২০১৭ সাল) দুই হাজার ৪১৫ জনকে ফিরিয়ে নেওয়ার পরিকল্পনা মিয়ানমার সরকারের রয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশে থাকা মিয়ানমারের সব নাগরিককে শিগগির ফেরত নিতে গতকাল বৃহস্পতিবার দেশটির রাষ্ট্রদূতের কাছে দাবি জানানো হয়। প্রথম আলো

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে