বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

থার্টি ফার্স্টে মর্কিন নাগরিকদের সতর্ক চলাফেরার পরামর্শ

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল থার্টি ফার্স্ট নাইটকে কেন্দ্র করে ঢাকায় নিজ দেশের নাগরিকদের কড়া নিরাপত্তায় চলাফেরার কথা বলেছে যুক্তরাষ্ট্র।

বৃহস্পতিবার ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ওয়েবসাইটে নাগরিকদের উদ্দেশ্যে দেয়া এক নিরাপত্তা বার্তায় বলা হয়, ছুটির মওসুমে কঠোর নিরাপত্তা পদক্ষেপ অবলম্বনের পাশাপাশি মার্কিন নাগরিকদের স্থানীয় নিরাপত্তা বিষয়ক ঘটনাপ্রবাহের বিষয়ে সতর্ক থাকা উচিত। বাংলাদেশে কট্টরপন্থি সহিংসতার শঙ্কা চলমান। ১০ জুলাই ২০১৬তে দেয়া ভ্রমণ সতর্কতা বলবৎ রয়েছে এবং সন্ত্রাসীদের হুমকি এখনও বিশ্বাসযোগ্য।

সেখানে আরও বলা হয়, সন্দেহভাজন জঙ্গিদের বিরুদ্ধে বাংলাদেশ পুলিশ সম্প্রতি একাধিক অভিযান চালিয়েছে। একাধিক গণমাধ্যম রিপোর্টে কর্মকর্তাদের উদ্ধৃত করে বলা হয়েছে যে, পুলিশ অবিস্ফোরিত বিস্ফোরক সরঞ্জাম উদ্ধার করেছে। হামলার পরিকল্পনাও জানতে পেরেছে তারা। ইংরেজি নতুন বছরের প্রাক্কালে জোরদার নিরাপত্তা পদক্ষেপের ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকার। মার্কিন নাগরিকদের ‘বাংলাদেশ ট্রাভেল ওয়ার্নিং’ পর্যালোচনা করার জন্য অনুপ্রাণিত করা হচ্ছে। নিজের পারিপার্শ্বিকতা নিয়ে সতর্ক থাকুন। জনসাধারণের জমায়েত বা জনবহুল স্থানে যাওয়া এড়িয়ে চলুন বিশেষ করে যেখানে পশ্চিমারা সচরাচর গিয়ে থাকেন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত