,

রাজউক উত্তরা মডেল কলেজে পাস শতভাগ

news-image

নিজস্ব প্রতিবেদক : চলতি বছর জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষায় রাজউক উত্তরা মডেল কলেজে পাসের হার শতভাগ। জিপিএ ৫ পেয়েছে ৬৩৭ জন এবং এর শতকরা হার ৯৭.৭০ শতাংশ।

কলেজের মোট পরীক্ষার্থী ছিল ৬৫২ জন। এর মধ্যে ১৫ জন জিপিএ ৫ পায়নি।

বাংলা মাধ্যমে ৩২৮ জন ছাত্রছাত্রীর মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩২২জন। এ মাধ্যমে ছেলে ১৯৪ জন এবং মেয়ে ১৩৪জন। আর ইংরেজি মাধ্যমে ৩২৪ জন ছাত্রছাত্রীদের মধ্যে জিপিএ ৫ পেয়েছে ৩১৫ জন। এ মাধ্যমে ছেলে ১৭৮ জন এবং মেয়ে ১৪৬ জন।

ফলাফলে সন্তোষ প্রকাশ করে কলেজের প্রিন্সিপাল বিগ্রেডিয়ার জেনারেল এমএম সালেহীন জানান, রেজাল্টের কৃতিত্ব কলেজের সব শিক্ষার্থী এবং অভিভাবকদের। বিগত বছরের ধারাবাহিকতায় এবারও রাউউক কলেজ ফলাফলের দিক থেকে শীর্ষে রয়েছে। আগামী বছরগুলোতে এর ধারাবাহিকতা রক্ষা করতে ছাত্রছাত্রী-অভিভাবক-শিক্ষক সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।

তিনি জানান, ছাত্রছাত্রীদের কোচিং এবং গাইড বইয়ের দিকে না ঝুঁকে মূল পাঠ্যপুস্কক থেকে পড়াশুনা করতে হবে। তিনি গাইড এবং কোচিংয়ের দিকে ছাত্রীছাত্রী এবং অভিভাবকদের না দেওয়ার পরামর্শ দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে