,

আরো দেড়শ রোহিঙ্গা ফেরত পাঠাল বিজিবি

news-image

টেকনাফ সীমান্তে নাফ নদীর তিনটি পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৮টি নৌকায় প্রায় ৯৬ জন এবং উখিয়ার বিভিন্ন সীমান্ত দিয়ে অনুপ্রবেশকারী ৪৯ জনকে ফেরত পাঠিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ ভোর সাড়ে ৫টা থেকে সকাল ৯টা পর্যন্ত নাফ নদীর শূন্যরেখা ও উখিয়ার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের চেষ্টাকালে এসব রোহিঙ্গাদের ফেরত পাঠানো হয় বলে জানা গেছে।

টেকনাফে বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুজার আল জাহিদ জানান, টেকনাফ সীমান্তের নাফনদীর ৩টি পয়েন্ট দিয়ে রোহিঙ্গাবাহী ৮টি নৌকা অবৈধভাবে অনুপ্রবেশের চেষ্টা করে। এসময় জলসীমার শূন্য রেখায় তাদের ফেরত পাঠানো হয়। প্রতিটি নৌকায় ১২ থেকে ১৫ জন রোহিঙ্গা নাগরিক ছিল। সে হিসাবে আটটি নৌকায় ৯৬ জন রোহিঙ্গা ছিল বলে ধারণা করছেন বিজিবি’র ওই কর্মকর্তা। তাছাড়া কক্সবাজার ৩৪ বিজিবির অধিনায়ক লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার জানিয়েছেন, আজ ভোর রাত থেকে সকাল ৭টা পর্যন্ত সময়ে উখিয়ার বিভিন্ন পয়েন্ট দিয়ে ৪৯জন রোহিঙ্গাকে স্বদেশে ফেরত পাঠিয়েছে বিজিবির সদস্যরা।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে