বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেলা পরিষদ নির্বাচন কাল: প্রস্তুত কমিশন

news-image

নিজস্ব প্রতিবেদক : আগামী ২৮ ডিসেম্বর জেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন অনুষ্ঠানের জন্য ইতোমধ্যে জেলায় জেলায় ব্যালট পেপারসহ নির্বাচনী সামগ্রী পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

 

নির্বাচন কমিশনের সিনিয়র সহকারী সচিব (প্রকিউরমেন্ট) সৈয়দ গোলাম রাশেদ স্বাক্ষরিত এক পত্রে গত ২৩ ডিসেম্বর থেকে সংশ্লিষ্ট জেলার সিনিয়ির জেলা নির্বাচন অফিসার বা জেলা নির্বাচন অফিসার বরাবর সরবরাহ করতে বলা হয়েছে।

সে অনুযায়ী ব্যালট পেপার, ফরম, প্যাকেট, পরিচয়পত্র, প্রশিক্ষণ ম্যানুয়েল, নির্দেশিকা, অফিসিয়াল সিল, মার্কিং সিল, ব্রাস সিল, লাল গালা, স্ট্যাম্প প্যাড, অমোচনীয় কালির কলমসহ নির্বাচনী সামগ্রী জেলা পর্যায়ে পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনার মো. শাহনেওয়াজ বলেন, জেলা পরিষদ নির্বাচনের সকল প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। কমিশন চায় নির্দলীয় এই নির্বাচনটি স্বচ্ছ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে। এ জন্য সংশ্লিষ্টদের নির্দশনা দেয়া হয়েছে।

এই নির্বাচনকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রার্থীদের মধ্যে দৌড়ঝাঁপ শুরু হয়েছে। প্রার্থীরা সংশ্লিষ্ট জেলার অধীন উপজেলাগুলোতে ভোটারদের কাছে ছুটে বেড়াচ্ছেন।

গোপালগঞ্জ প্রতিনিধি জানান, গোপালগঞ্জে জমে উঠেছে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়ায জেলা পরিষদ নির্বাচন। এ নির্বাচনকে ঘিরে চলছে শেষ মুহুর্তের প্রচার। চলছে প্রার্থীদের দৌড়ঝাঁপ। ভোটারদের যেকোন মূল্যে সন্তুষ্ট করতে প্রতিযোগিতা শুরু করেছেন তারা। পোস্টারে পোস্টারে ছেয়ে গেছে জেলার ৫টি উপজেলার ১৫টি ওয়ার্ডের গোটা এলাকা।

এখানে আওয়ামী লীগ সমর্থিত চেয়ারম্যান প্রার্থী ও গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি চৌধুরী ইমদাদুল হক ও ডা. মোল্যা ওবায়দুল্লাহ বাকী চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

কুমিল্লা প্রতিনিধি জানান, প্রচারণার শেষ মুহূর্তে জেলা পরিষদ নির্বাচনে প্রার্থীরা ভোটারদের কাছে দ্বারে দ্বারে ভোট প্রার্থনায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই জেলায় চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন আওয়ামী লীগের সমর্থিত প্রার্থী সাবেক নৌবাহিনী প্রধান আবু তাহের ও সাজ্জাদ হোসেন স্বপন।

২০১১ সালের ১৫ ডিসেম্বর ৬১ জেলায় প্রশাসক নিয়োগ দেয় সরকার। তাদের মেয়াদপূর্তিতে এবারই প্রথম জেলা পরিষদে নির্বাচন হচ্ছে। প্রথমবারের মতো অনুষ্ঠিত হতে যাওয়া জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন ভোটের মাধ্যমে। জেলায় অন্তর্ভুক্ত সিটি কর্পোরেশন (যদি থাকে), উপজেলা, পৌরসভা, ইউনিয়ন পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের ভোটে জেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন।

এ হিসাবে স্থানীয় সরকারের ৪টি প্রতিষ্ঠানের প্রায় ৬৭ হাজার নির্বাচিত প্রতিনিধি এই নির্বাচনে ভোট দেবেন। এর মধ্যে সবচেয়ে বেশি ভোটার রয়েছে ইউনিয়ন পরিষদে। দেশের প্রায় ৪ হাজার ৫৭১টি ইউনিয়ন পরিষদে গড়ে ১৩ জন করে প্রায় ৬০ হাজারের মতো নির্বাচিত প্রতিনিধি রয়েছে। একইভাবে ৪৮৮টি উপজেলা পরিষদে নির্বাচিত প্রতিনিধি রয়েছে প্রায় দেড় হাজার। ৩২০টি পৌরসভায় নির্বাচিত প্রতিনিধি রয়েছে সাড়ে ৫ হাজার এবং ১১টি সিটি কর্পোরেশনে প্রায় সাড়ে ৫শ’ নির্বাচিত প্রতিনিধি রয়েছেন যারা জেলা পরিষদ নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করবেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ