বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

চার দিন পর খুলল আশুলিয়ার বন্ধ ৫৯ কারখানা

news-image

নিজস্ব প্রতিবেদক : টানা চার দিন বন্ধ থাকার পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সাভারের আশুলিয়ার ৫৯টি বন্ধ পোশাক কারখানা খুলেছে। আজ সোমবার সকালে শ্রমিকরা দলে দলে নিজ নিজ পোশাক কারখানায় কাজে যোগ দেওয়ায় সেখানকার পরিবেশ শান্ত ও স্বাভাবিক রয়েছে।

এর আগে গতকাল রোববার বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান এক জরুরি সংবাদ সম্মেলনে কারখানা খুলে দেওয়ার ঘোষণা দেন। একইসঙ্গে সব শ্রমিককে কাজে যোগ দেওয়ারও আহ্বান জানান তিনি।

ঘোষণা অনুযায়ী, আজ সোমবার সকাল থেকে আশুলিয়ার সব বন্ধ কারখানা খোলা হয়। ইতিমধ্যে যেসব শ্রমিককে বরখাস্ত করা হয়েছে তাদের বিরুদ্ধে শ্রম আইনে ব্যবস্থা নেওয়া হবে।

বিজিএমইএর সভাপতি বলেন, প্রধানমন্ত্রীর নির্দেশ, শ্রমিক ভাইবোনদের অনুরোধ ও সার্বিক অর্থনীতির দিক বিবেচনা করে আশুলিয়ার যে ৫৯ কারখানা বন্ধ আছে, সেগুলো সোমবার খুলে দেওয়া হবে।

শ্রমিকদের উদ্দেশে সিদ্দিকুর রহমান বলেন, শিল্পকে ক্ষতিগ্রস্ত করে এ রকম কোনো উসকানিতে প্ররোচিত হবেন না। এ ধরনের কর্মকাণ্ড শিল্পকে ক্ষতিগ্রস্ত করার পাশাপাশি বিদেশে ভাবমূর্তি ক্ষুণ্ন করে। তাই আপনারা দায়িত্বের সঙ্গে নিজ নিজ কাজ করুন।

মজুরি বৃদ্ধি, নানা অজুহাতে ছাঁটাই বন্ধ, দুপুরে খাবারের ভাতা ও রাত্রিকালীন অতিরিক্ত কাজের ভাতা বাড়ানোসহ বিভিন্ন দাবিতে টানা নয় দিন শ্রমিক আন্দোলনের পর গত মঙ্গলবার বিকেলে আশুলিয়ার ৫৫ কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে বিজিএমইএ। পরদিন সকালে আরও চারটি কারখানা বন্ধ করেন মালিকেরা।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত