বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বহুল প্রত্যাশিত ঢাকা-নিউইয়র্ক ফাইট চালু হচ্ছে না

image-55039-1482690000নিউজ ডেস্ক : হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাওয়া কোনো উড়োজাহাজের সরাসরি যুক্তরাষ্ট্রে প্রবেশের অনুমতি নেই। এমনকি ইউরোপের বেশ কিছু দেশে ফাইট পরিচালনা করতে পারে না। ফাইট নিরাপত্তায় দুর্বলতার কারণে ২০০৯ সালে বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে (বেবিচক) দ্বিতীয় ক্যাটাগরির নিয়ন্ত্রণ সংস্থা হিসেবে চিহ্নিত করে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অথরিটি (এফএএ)। ক্যাটাগরি ২-এ থাকায় বেবিচক থেকে অনুমোদন নেওয়া সংস্থার উড়োজাহাজ ৮ বছর ধরে যুক্তরাষ্ট্রসহ ইউরোপের অনেক দেশে ফাইট পরিচালনা করতে পারছে না। এ কারণে প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি ঢাকা-নিউইয়র্ক ফাইট চালু করতে পারছে না বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। যদিও বহুল প্রত্যাশিত এ ফাইটটি চালুর ঘোষণা দেওয়া হয়েছিল বেশ কয়েকবার। বিকল্প হিসেবে কানাডা পর্যন্ত ফাইট চালুর চিন্তা করছে বিমান কর্তৃপক্ষ।

এ পরিস্থিতিতে ফাইট নিরাপত্তায় কী কী পদক্ষেপ নিয়েছে বেবিচক তা জানতে চাওয়া হয়েছে সরকারের শীর্ষপর্যায় থেকে। ইতোমধ্যে গত জানুয়ারি থেকে চলতি ডিসেম্বর মাস পর্যন্ত এক বছরে ফাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস (এফএসআর) বিভাগ কর্তৃক গৃহীত কার্যক্রম মন্ত্রণালয়কে অবগত করেছে বেবিচক। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে।

বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এ বিষয়ে বলেছেন, সিভিল এভিয়েশনের ক্যটাগরি ১-এ উন্নীত হওয়ার সুনির্দিষ্ট সময় বলা যাচ্ছে না। বিষয়টি প্রক্রিয়াধীন। একই কারণে বিমানের নিইউয়র্ক ফাইট চালু করা যাচ্ছে না। তবে ঢাকা থেকে ইস্তানবুল বা অন্য কোনো স্থান থেকে কানাডা পর্যন্ত কোড শেয়ারিংয়ে দ্রুত ফাইট চালুর পরিকল্পনা রয়েছে।

এ বিষয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের চেয়ারম্যান এয়ার মার্শাল (অব) এনামুল বারী বলেন, ঢাকা-নিউইয়র্ক ফাইট চালুর বিষয়ে প্রস্তুত বাংলাদেশ বিমান। বেবিচক ক্যাটাগরি ১-এর স্বীকৃতি পেলেই কার্যক্রম শুরু করতে পারবে। এই মুহূর্তে কানাডা পর্যন্ত বিমানের ফাইট চালুর একটা চিন্তা রয়েছে।

জানা গেছে, বাংলাদেশের সিভিল এভিয়েশনকে ক্যাটাগরি ১-এ উন্নীত হতে কিছু শর্ত দেওয়া হয়। এর মধ্যে গুরুত্বপূর্ণ দুটি শর্ত হলো- বেবিচকের পূর্ণ স্বায়ত্তশাসন ও নিজস্ব জনবল কাঠামো অনুযায়ী জনবল নিয়োগ। এ ছাড়া ২০১১ সালের ১০ ডিসেম্বর জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (আইকাও) এয়ার সার্ভিসেস নেগোশিয়েশন কনফারেন্স চলাকালে বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্টেশনের একটি খসড়া এয়ার সার্ভিস চুক্তি সই হয়। এতে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে বলা হয়, এ বিষয়ে চূড়ান্ত চুক্তি হলে বিমান ঢাকা-নিউইয়র্ক ফাইট চালুর প্রক্রিয়া শুরু করতে পারবে। তারই পরিপ্রেক্ষিতে ২০১৩ সালের ১৭ আগস্ট যুক্তরাষ্ট্রের সঙ্গে মুক্ত আকাশ বিমান চলাচল বিষয়ে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) করে বাংলাদেশ। কিন্তু অগ্রগতি অতটুকুই।

এদিকে বিমানের পক্ষ থেকে গত সপ্তাহে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়কে জানানো হয়েছে, বেবিচকের ক্যাটাগরি ১-এ উন্নীত হওয়া সাপেক্ষে যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বিমানের ফাইট চালুর পরিকল্পনা রয়েছে। এ কারণে নিউইয়র্কে বিমানের ফাইট পরিচালনার জন্য যুক্তরাষ্ট্রের ডিপার্টমেন্ট অব ট্রান্সপোর্ট কর্তৃক বিমানের অনুকূলে প্রদত্ত ‘এক্সেমশন অব ইকোনমিক অথরিটি’র মেয়াদ ২০১৮ সালের এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে।

অন্যদিকে আইকাও-এর সদস্য রাষ্ট্র হিসেবে বেবিচককে নিয়মকানুন মেনে চলতে হয়। এর অংশ হিসেবে বিভিন্ন সময়ে আইকাও-এর সেফটি অডিট মোকাবিলা করতে হয় বেবিচককে। এজন্য সংস্থার ফাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস (এফএসআর) বিভাগ কাজ করে যাচ্ছে। বেবিচকের এফএসআর বিভাগের এক বছরের (জানুয়ারি-ডিসেম্বর ২০১৬) পদক্ষেপের বিবরণী গত সপ্তাহে মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বেবিচকের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল এহসানুল গনি চৌধুরী স্বাক্ষরিত ৩ পৃষ্ঠার ওই চিঠিতে ৮টি পয়েন্ট উল্লেখ করা হয়েছে। সেখানেও প্রধানমন্ত্রীর নির্বাচনী ইশতেহারের আলোকে ঢাকা-নিউইয়র্ক রুটে বিমানের ফাইট চালুর কথা রয়েছে।

তাতে প্রথমেই বলা হয়েছে ক্যাটাগরি-২ থেকে ক্যাটাগরি ১-এ উন্নীত করতে হবে। এর অংশ হিসেবে এফএসআর বিভাগের পরিচালক সম্প্রতি ভারতের দিল্লিতে অবস্থিত ফেডারেল এভিয়েশন অথরিটির (এফএএ) আঞ্চলিক কার্যালয়ে এফএএ’র প্রতিনিধির সঙ্গে সাক্ষাৎ করেন। বেবিচকের গৃহীত কার্যক্রম সম্পর্কে অবহতি করেন তখন। এফএএ’র প্রতিনিধি বেবিচকের গৃহীত কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন এবং বিষয়টি এফএএ’র সদর দপ্তরকে অবহিত করেন। বেবিচকের গৃহীত কার্যক্রম প্রাক অডিট মূল্যায়নের জন্য একটি কারিগরি মূল্যায়ন দল ঢাকায় পাঠানোর জন্য অনুরোধ করলে তাতে রাজি হয়েছে এফএএ’র আঞ্চলিক কার্যালয়। আগামী ফেব্রুয়ারিতে ওই কারিগরি মূল্যায়ন দলের ঢাকা আসার কথা রয়েছে।

বেবিচক সূত্র জানিয়েছে, বর্তমানে বেবিচক সার্ভিস প্রোভাইডার এবং রেগুলেটর হিসেবে কাজ করে যাচ্ছে। এর পরিপ্রেক্ষিতে স্বার্থের সংঘাত সৃষ্টি হচ্ছে যা আইকাও-এর অডিট রিপোর্টে প্রতিফলিত হয়েছে। এ ছাড়া অর্থ মন্ত্রণালয় থেকে বেবিচকের সার্ভিস প্রোভাইডার এবং রেগুলেটরি কার্যক্রম পৃথকীকরণের জন্য একটি দিকনির্দেশনা আছে। অধিকন্তু আইকাওয়ের সর্বশেষ নির্দেশনা অনুযায়ী- বিমান দুর্ঘটনা তদন্ত করবে একটি স্বাধীন ও স্বতন্ত্র বিমান দুর্ঘটনা তদন্ত বোর্ড বা সংস্থা। বর্তমানে তা করছে বেবিচক। এজন্য প্রয়োজনীয় সমীক্ষা কার্যক্রম পরিচালনার জন্য আইকাও-এর টেকনিক্যাল কো-অপারেশন ব্যুরোর সঙ্গে একটি সমঝোতা স্মারক সই করা হয়েছে। ওই সমঝোতা স্মারকের আওতায় আইকাও থেকে একটি বিশেষজ্ঞ দল বেবিচকের ওপর সমীক্ষা কার্যক্রম পরিচালনা করে সুপারিশ করবে। অতিশিগগির আইকাও সদর দপ্তর থেকে বিশেষজ্ঞ নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হতে পারে।

সূত্র মতে, ২০০৯ সালে বেবিচকের সেফটি অডিট কার্যক্রম পরিচালনা করে আইকাও। অডিট রিপোর্টে দক্ষ জনবলের স্বল্পতার বিষয়টি উল্লেখ করে তাতে গুরুত্বারোপ করে তখন। এ অবস্থা থেকে উত্তরণে ফাইট স্ট্যান্ডার্ড অ্যান্ড রেগুলেশনস বিভাগ চলতি বছর জানুয়ারি-ডিসেম্বরের মধ্যে কসক্যাপ-দক্ষিণ এশিয়া ও সিঙ্গাপুর এভিয়েশন একাডেমির সহযোগিতায় কয়েকটি কোর্সের আয়োজন করে। সেগুলো হচ্ছে সেফটি ম্যানেজমেন্ট সিস্টেম কোর্স, স্টেট সেফটি প্রোগ্রাম কোর্স, এয়ার ক্রাফট এক্সিডেন্ট ইনভেস্টিগেশন কোর্স এবং আইকাও অডিটের ওপর অনলাইন ফ্রেমওয়ার্ক।

বাংলাদেশের মনোনীত বিমান সংস্থা যাতে বিভিন্ন দেশে অধিক সংখ্যক বিমান পরিচালনা করতে পারে সেজন্য এফএসআর বিভাগ বাংলাদেশের সঙ্গে অন্যান্য দেশের স্বাক্ষরিত দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি যুগোপযোগী করতে পদক্ষেপ নিয়েছে। এর অংশ হিসেবে অতিসম্প্রতি বাংলাদেশ আইকাব ২০১৬-তে অংশগ্রহণ করে। ওই কনফারেন্সে বাংলাদেশ প্রতিনিধি দল শ্রীলংকা, তুরস্ক, ভারত, হংকং, নেদারল্যান্ডস, সিঙ্গাপুর, নিউজিল্যান্ড ও সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে দ্বিপাক্ষিক বিমান চলাচল চুক্তি সংক্রান্ত পর্যালোচনা বৈঠকে অংশগ্রহণ করে। এ ছাড়া তুরস্ক ও হংকংয়ের সঙ্গে নতুন সমঝোতা স্মারক স্বাক্ষর করে।

বেবিচক আরও জানিয়েছে, এফএসআর বিভাগের মাধ্যমে ফাইট ক্রুদের বিভিন্ন ধরনের লাইসেন্স দিতে পরীক্ষা পদ্ধতি কম্পিউটারভিত্তিক করা হয়েছে। আগামী ২৯ ডিসেম্বর থেকে তা কার্যকর হচ্ছে। এ ছাড়া এয়ারওয়ার্দিনেস প্রকৌশলীদের বিভিন্ন ধরনের লাইসেন্স দিতে কম্পিউটারভিত্তিক পরীক্ষা পদ্ধতি করার কার্যক্রম চলমান। যদিও বর্তমানে বিশ্বের খুব অল্পসংখ্যক দেশে ফাইট ক্রু এবং এয়ারওয়ার্দিনেস প্রকৌশলীদের জন্য কম্পিউটার বেইজড পরীক্ষা পদ্ধতি চালু আছে।

বর্তমানে প্রচলিত ম্যানুয়াল পদ্ধতিতে সর্বোচ্চ দুদিনের মধ্যে নন-শিডিউলড ফাইটের অনুমতি দেয় বেবিচক। এজন্য কোনো চার্জ নিচ্ছে না সংস্থাটি। তবে সংস্থার ২২৮তম পর্ষদ সভার সিদ্ধান্ত অনুযায়ী, ওপেন টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে সেবাটি অটোমেশন করা হলে একদিকে ডিজিটাল পদ্ধতিতে সেবা বা ওয়ানস্টপ সার্ভিস প্রদান করা সম্ভব হবে, অন্যদিকে রাজস্ব বাড়বে।

এদিকে আইকাও এবং বেবিচকের স্ট্যাডার্ড অনুযায়ী সব পাইলট, এয়ারক্রাফট মেইনটেনেন্স ইঞ্জিনিয়ার ও এয়ারট্রাফিক কন্ট্রোলারকে ৫ বছর মেয়াদি লাইসেন্স দেওয়া আবশ্যক। বর্তমানে প্রচলিত লাইসেন্সিং সিস্টেমটি পেপার বেইজড। এটি প্রক্রিয়াকরণে দীর্ঘ সময় লাগে এবং যুগোপযোগী ও মানসম্মত নয়। লাইসেন্সিং প্রক্রিয়াটি অটোমেশন করা হলে আবেদনকারী অনলাইনে আবেদনপত্র দাখিল করতে পারবেন এবং পেপারলেস ডিজিটাল পদ্ধতিতে ই-লাইসেন্স ও স্মার্টকার্ড প্রদান সহজ হবে। ২০১৬-১৭ অর্থবছরে একটি ইলেক্ট্রনিক পাইলট লাইসেন্স প্রকল্প বাস্তবায়নের পরিকল্পনা নিয়েছে বেবিচক। দৈ.আ.স

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ