বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সূর্য ভিলা’ জঙ্গিদের মূল আস্তানা ছিল

kabir-1-1নিউজ ডেস্ক : উত্তরার আশকোনার দক্ষিণ খানের ৫০ নম্বর হোল্ডিঙের ‘সূর্য ভিলা’ বাড়িটি নব্য জেমএমবি মূল আস্তানা হিসেবে ব্যবহার করত বলে ধারণা করছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম। আস্তানায় বিভিন্ন কাগজপত্র, ল্যাপটপ অফিসের মতো গোছানো ছিল। রোববার সন্ধ্যায় আশকোনায় তিনি সাংবাদিকদের তার এ ধারণার কথা জানান। মনিরুল ইসলাম বলেন, ‘বড় ধরনের নাশকতার পরিকল্পনা নিয়েই জঙ্গিরা অস্ত্র, বিপুল পরিমাণ গোলাবারুদ, তাজা গ্রেনেড, সুইসাইডাল ভেস্ট, স্প্লিন্টার মজুদ করে রেখেছিল।’

তিনি বলেন, শুধু তাই নয় তাদের কাছে ছিল ১২ লাখ টাকাও। ল্যাপটপ ও টাকা তারা পুড়িয়ে ফেলেছে। যার অবশিষ্টাংশ পাওয়া গিয়েছে।

টাকার প্রসঙ্গে তিনি বলেন, আত্মসমর্পণকারী দুই নারী জঙ্গিই তথ্যমতেই তারা টাকার পরিমাণ নিশ্চিত হয়েছেন। শনিবার ও যে অভিযান পরিচালিত হয়েছে সেটা পুলিশের জন্য নতুন অধ্যায়। আজকের অভিযানে দুটি সুইসাইডাল ভেস্টের গ্রেনেডসহ মোট ১৭টি তাজা গ্রেনেড নিষ্ক্রিয় করা হয়।

গতকালের বিস্ফোরিত ২টি গ্রেনেডসহ সর্বমোট ১৯ টি গ্রেনেড পাওয়া যায়। আর বাসার ভিতর তানভীর কাদরীর ছেলে আফিফ কাদরী আদরের লাশ পাওয়া যায়। কীভাবে সে মারা গিয়েছে তা এখনও নিশ্চিত নয় তবে সে আত্মহত্যা কিংবা পুলিশের গুলিতেও মরতে পারে। ময়নাতদন্তের পর বোঝা যাবে বলেও জানান তিনি। আজকেই তাদের অভিযান সমাপ্ত বলে জানান তিনি।

মনিরুল ইসলাম বলেন, ‘আজ যে কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে, তার হাতে একটি নাইন এমএম পিস্তল ছিল। পাশে আরও একটি একই ধরনের অস্ত্র পড়ে ছিল। এ নিয়ে সেখান থেকে মোট তিনটি অস্ত্র পাওয়া গেল।’

আফিফ আজিমপুরে নিহত জঙ্গি তানভীর কাদেরীর যমজ দুই ছেলের একজন।
শনিবার আশকোনার ওই জঙ্গি আস্তানায় ১৬ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযান চালায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। অভিযানে দুইজন নিহত হন এবং দুই শিশুসহ দুই নারী আত্মসর্ম্পণ করেন। নিহত দুইজনের মধ্যে একজন আত্মঘাতি নারী জঙ্গি ছিলেন। এক শিশুসহ আস্তানা থেকে বেরিয়ে আসার সময় তিনি শরীরে রাখা বোমার বিস্ফোরণ ঘটান। এ সময় ঘটনাস্থলে তিনি নিহত হন এবং সঙ্গে থাকা শিশুটি স্প্লিন্টারের আঘাতে মারাত্মক জখম হয়।

ওই শিশু ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। শনিবার রাতেই শিশুটির অস্ত্রোপচার করা হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন শিশুটি শঙ্কামুক্ত নয়। পরিবর্তন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ