বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

টেকনাফে অনুপ্রবেশকারী ৩৫৭ রোহিঙ্গা আটক

rohinga-problemটেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা এলাকা থেকে অনুপ্রবেশকারী আরও ৩৫৭ জন রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। আটক রোহিঙ্গারা এখন বিজিবি হেফাজতে রয়েছে। এদের আজ রাতের যেকোনো সময় বিজিবির মাধ্যমে মিয়ানমারের ফেরত পাঠানো হবে বলে জানিয়েছেন টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)।

স্থানীয় এলাকাবাসী ও বিজিবি সূত্র জানায়, রোববার বিভিন্ন সময় এই রোহিঙ্গারা অনুপ্রবেশ করে টেকনাফের হ্নীলা বাজারের উত্তর পাশে একটি খোলা জায়গায় অবস্থান নেয়। এরপর তারা সেখানে রোহিঙ্গা বস্তি স্থাপনের চেষ্টা করে। খবর পেয়ে বিকেলে ঘটনাস্থলে যান টেকনাফের ইউএনও মোহাম্মদ শফিউল আলম ও টেকনাফ ২ বিজিবির উপ–অধিনায়ক মেজর আবু রাসেল ছিদ্দিকী নেতৃত্বে একটি বিজিবি দল। এরপর বিজিবির সদস্যরা তাদের ঘিরে রাখেন। এরপর স্থানীয় লোকজন ও বিজিবির পক্ষ থেকে তাদের খাবার দেওয়া হয়।

ইউএনও শফিউল আলম বলেন, এই রোহিঙ্গারা মিয়ানমার থেকে কৌশলে রোববার ভোরে টেকনাফে অনুপ্রবেশ করে হ্নীলা বাজারসংলগ্ন এলাকায় রোহিঙ্গা বসতি স্থাপনের চেষ্টা করছিল। এই খবর পেয়ে ৩৫৭ জন রোহিঙ্গাকে আটক করা হয়েছে। রাতের মধ্যেই বিজিবির মাধ্যমে তাদের মিয়ানমারের ফেরত পাঠানো হবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত