বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই বাসের পাল্লায় চিড়ে চ্যাপ্টা প্রাইভেটকার

busনিউজ ডেস্ক : রাজধানীর আজমপুরে দুই বাসের প্রতিযোগিতার মধ্যে পড়ে চিড়ে চ্যাপ্টা হয়ে গেছে একটি প্রাইভেটকার (ঢাকা মেট্রো গ ৩১-৪৯৬৯)। রবিবার (২৫ ডিসেম্বর) বিকেল সোয়া ৪টার দিকে উত্তরার আজমপুরে ফুটওভার ব্রিজের নিচে এ ঘটনা ঘটে।

পুলিশ বাস দু’টি আটক করলেও চালকরা পালিয়ে গেছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ফুটওভার ব্রিজের নিচ দিয়ে প্রাইভেটকারটি যাচ্ছিল। এ সময় একই রুটের তুরাগ পরিবহন ও গাজীপুর পরিবহনের দু’টি বাস যাত্রী ধরতে পাল্লা দিয়ে ছুটে আসছিল। মুহূর্তেই প্রাইভেটকারটিকে চেপে ধরে বাস দু’টি। স্থানীয়দের সহযোগিতায় পুলিশ প্রাইভেটকারের যাত্রী ও চালককে বের করে আনে। তবে তারা গুরুতর আহত হননি বলে জানিয়েছে পুলিশ।

পথচারী আলতাফ হোসেন বলেন, তিনি রাস্তার পাশের দোকানে চা খাচ্ছিলেন। হঠাৎ বিকট শব্দ শুনে ফিরে তাকান। দেখেন বাস দু’টির ধাক্কায় দুমড়ে মুচড়ে গেছে প্রাইভেটকারটি। এ সময় একটি বাসের পেছনের অংশ কারটির ওপরে ওঠা অবস্থায় ছিল। সঙ্গে সঙ্গে সেখানে ছুটে যান। ঘটনার পরপরই বাস দু’টির চালক বের হয়ে দৌঁড় দেয়। কয়েকজন তাকে ধাওয়া করেও ধরতে পারেননি বলে জানান।

পুলিশ বাস দু’টিকেই রেকার লাগিয়ে থানা হেফাজতে নিয়েছে।

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) আলী হোসেন খান বলেন, বাস দু’টিকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে। বাস যেহেতু আটক করা হয়েছে, মালিক পক্ষকে থানায় আসতেই হবে বলে জানান তিনি।

উত্তরা ট্রাফিক পুলিশের টিআই আসাদ দায়িত্ব পালন করেন উত্তরা আজমপুর এলাকায়। তিনি জাগো নিউজকে জানান, রোববার বিকেল সোয়া ৪টার দিকে তুরাগ পরিবহন ও গাজীপুর পরিবহন পাশাপাশি যাচ্ছিল। স্থানীয়রা বলছেন পাল্লা দিয়ে যাচ্ছিল। যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে তুরাগ পরিবহন ওই প্রাইভেটকারটিকে চাপা দেয়।

এদিকে প্রাইভেটকারের মালিকের পরিচয় পাওয়া যায়নি। তবে তিনি উত্তরা ৩ নম্বর সেক্টরের বাসিন্দা বলে জানা গেছে। আঘাতপ্রাপ্ত হয়ে তিনি হাসপাতালে গেছেন বলে জানায় পুলিশ।

এদিকে স্থানীয় ব্যবসায়ীরা জানান, আজমপুরে প্রায়ই দুর্ঘটনা ঘটে। এর মধ্যে বাসচাপায় দু’জন মারাও গেছেন। বিডি-প্রতিদিন

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ