,

জঙ্গি দমনে ইউরোপ-আমেরিকা থেকেও এগিয়ে বাংলাদেশ : তথ্যমন্ত্রী

1471356880নিউজ ডেস্ক : জঙ্গি দমনের যুদ্ধে ইউরোপ-আমেরিকার থেকেও শেখ হাসিনার সরকার এগিয়ে বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু।

রবিবার দুপুরে কুষ্টিয়ার ভেড়ামারার নিজ বাসভবনে জাসদ নেতাকর্মীদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।

বিএনপি চেয়ারপার্সনের সঙ্গে জঙ্গিদের সম্পর্ক রয়েছে মন্তব্য করে তথ্যমন্ত্রী আরও বলেন, বেগম জিয়া জঙ্গিদের সঙ্গে সম্পর্ক ত্যাগ করলে আমরা জঙ্গি দমনে এগিয়ে যেতে পারতাম। তারা জঙ্গি দমনের যুদ্ধে না থেকে জঙ্গিদের পক্ষেই আছেন। তবে জঙ্গি কর্মকাণ্ডে এবং এর পেছনে যারা আছে তাদেরকে বিচারের সম্মুখীন করা হবে।

নারায়ণগঞ্জ সিটি নির্বাচন সম্পর্কে ইনু বলেন, বিএনপির নেতৃবৃন্দকে স্বীকার করে নেওয়া উচিত যে তারা নির্বাচনে পরাজিত হয়েছেন। তিনি আরও বলেন, বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করলেও তারা জঙ্গিসঙ্গ ত্যাগ করেনি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে