,

মুক্তিযোদ্ধারা সার্টিফিকেট নেওয়ার জন্য যুদ্ধে অংশগ্রহণ করেননি : আবুল বারাকাত

meherpur_barakatমেহেরপুর প্রতিনিধি : বিশিষ্ট অর্থনীতিবিদ ড. আবুল বারাকাত বলেছেন, আমরা মূলত দুটি উদ্দ্যেশে মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলাম। তার একটি হলো বৈষম্যহীন অর্থনৈতিক সমৃদ্ধ রাষ্ট্র আর দ্বিতীয়টি হলো অসাম্প্রদায়িক চেতনা সমৃদ্ধ বাংলাদেশের।

মুক্তিযোদ্ধারা সার্টিফিকেট নেওয়ার জন্য কোনো মুক্তিযোদ্ধা যুদ্ধে অংশগ্রহণ করেননি।
আজ রবিবার দুপুরে মেহেরপুরের গাংনী উপজেলা পরিষদ মিলনায়তনে ‘মুক্তিযুদ্ধের চেতনার বাংলাদেশ কোন পথে…’ শীর্ষক আলোচনা সভা এবং মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। মুক্তিযুদ্ধের ৪৫ বছর পূর্তিতে জেলা ওয়ার্কাস পার্টি এ অনুষ্ঠানের আয়োজন করে।

ড. আবুল বারাকাত বলেন, বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষনে তিনি বলেছিলেন ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’ । তিনি প্রথমে স্বাধীনতার সংগ্রাম না বলে মুক্তির সংগ্রাম বলেছিলেন। আমরা স্বাধীন হয়েছি। স্বাধীনতা পেয়েছি, পতাকা পেয়েছি কিন্তু মুক্তি কি পেয়েছি? ।

তিনি আরো বলেন, আমাদের রাষ্ট্র ব্যবস্থায় এক শতাংশ মানুষ ধনী, ৬৬ শতাংশ মানুষ দরিদ্র, ৩৩ শতাংশ মানুষ মধ্যবিত্ত। এই ৩৩ শতাংশ মধ্যবিত্তের আবার তিনটি ভাগ রয়েছে। এর মধ্যে ১৮ শতাংশ মানুষ নিম্ম মধ্যবিত্ত। অর্থাৎ ৬৭ শতাংশ আর ১৮ শতাংশ মিলে ৮৫ শতাংশ মানুষ আজ দরিদ্র। যে দেশের ৮৫ শতাংশ মানুষ দরিদ্র সে দেশের মানুষ কি মুক্তি পেয়েছে ? পাইনি। আমরা এ জন্য যুদ্ধ করিনি।

মেহেরপুর জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড আব্দুল মাবুদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় পলিট বুর‌্য’র সদস্য কমরেড নুর আহমেদ বকুল, গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম।

আলোচনা সভা শেষে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক তেরাইল গ্রামের মরহুম আব্দুল আজিজকে (মরনোত্তর), চাঁদপুর গ্রামের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক সাবেক চেয়ারম্যান গোলাম রহমানোক ও মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক হিসাব উদ্দীনকে সম্মাননা স্মারক তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ড. অধ্যাপক আবুল বারাকাত। পরে অধ্যাপক আবুল বারাকাতের হাতে শুভেচ্ছা স্মারক তুলে দেন গাংনী পৌর মেয়র আশরাফুল ইসলাম।

অনুষ্ঠানে ওয়ার্কার্স পাটির বিভিন্ন এলাকার নেতা-কর্মীসহ এলাকার বিশিষ্ট জনরা অংশগ্রহণ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে