বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশকোনার ভবনে ঢুকেছে বোমা নিষ্ক্রিয়করণ দল

নিজস্ব প্রতিবেদক : দক্ষিণখানের আশকোনায় পুলিশের অভিযানকালে নিহত জঙ্গিনেতা তানভীর কাদেরীর ছেলে আফিফের মরদেহ উদ্ধার করা হবে আজ।

askona_house1482641834
রোববার সকাল পৌনে ১১টার দিকে তিনতলা ভবনে প্রবেশ করে ২৫ সদস্যর একটি বোমা নিষ্ক্রিয়করণ দল। ঘটনাস্থলে রাখা হয়েছে ফায়ার সার্ভিসের ২টি গাড়ি। এর আগে সকালে ঘটনাস্থলে গিয়ে বিপুলসংখ্যক পুলিশ সদস্য ওই ভবন ঘিরে রাখে।

গতকাল অভিযান শেষে ঘটনাস্থলে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সাংবাদিকদের বলেন, বাসাটি এখন অন্ধকার। ভেতরে গ্যাস ও বিস্ফোরক রয়েছে। তাই এখনই ভেতরে প্রবেশ করা যাচ্ছে না। বোমা নিষ্ক্রিয়করণ দল রোববার ওই বাড়িতে কাজ করবে। তখন লাশ বের করা হবে।

দক্ষিণখানের পূর্ব আশকোনায় হজ ক‌্যাম্পের কাছে তিনতলা বাড়ি সূর্যভিলায় শুক্রবার মধ্যরাত থেকে অভিযান শুরু করে বিকেলে তা শেষ হয়। প্রায় ১৬ ঘণ্টার এ অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশন রিপল ২৪’। অভিযানে জঙ্গিনেতা তানভীর কাদেরীর ছেলে আফিফসহ দুজন নিহত হন। এ ছাড়া দুই শিশুসহ দুই নারী আত্মসমর্পণ করেন।

এরা হলেন- মিরপুরের রূপনগরে পুলিশের অভিযানে নিহত জঙ্গি প্রাক্তন মেজর জাহিদের স্ত্রী জেবুন্নাহার শীলা ও তার মেয়ে এবং পলাতক জঙ্গি মুসার স্ত্রী তৃষ্ণা ও তার ছেলে।

শনিবার বিকেল পৌনে ৪টার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও পুলিশের আইজি এ কে এম শহীদুল হক ঘটনাস্থলে গিয়ে অভিযানের সমাপ্তির কথা জানান।

তিনতলা ওই বাড়ির নিচতলার জঙ্গি আস্তানায় অনেক বিস্ফোরক পড়ে আছে বলে কাউকে ঢুকতে দেয়নি পুলিশ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত