,

আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযানের নাম দেয়া হয়েছে ‘রিপল২৪’

33334-jongi-babyamarনিউজ ডেস্ক : রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানায় অভিযানের নাম দেয়া হয়েছে ‘রিপল২৪’। রিপল হচ্ছে, ঢেউয়ের মতো প্রসারিত হওয়া। আর তারিখ ২৪ ডিসেম্বর হওয়ায় ‘২৪’ সংখ্যাটি যোগ হয়ে ‘রিপল২৪’ হয়েছে।

শুক্রবার (২৩ ডিসেম্বর) দিনগত রাত ২টা থেকে জঙ্গি আস্তানার গোপন সংবাদে ‘সূর্যভিলা’ ঘেরাও করে কাউন্টার টেরোরিজম ও ট্রান্স ন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটিটিসি) সদস্যরা।

সেখানে জঙ্গিদের অবস্থান নিশ্চিত হয়ে শনিবার (২৪ ডিসেম্বর) সকালে তাদের আত্মসর্মপণের আহ্বান জানায় পুলিশ। এর মধ্যে চার জঙ্গি আত্মসমর্পণ করে; যাদের মধ্যে দু’জন নারী ও দু’জন শিশু। এ সময় তারা একটি পিস্তল ও ৬ রাউন্ড গুলি পুলিশের কাছে জমা দেয়।

তবে অবশিষ্ট ৩ জঙ্গিকে বার বার আত্মসর্মপণের কথা বলো হলেও তারা সে আহ্বানে সাড়া দেননি। পরে বেলা সাড়ে ১২টায় আনুষ্ঠানিকভাবে অভিযান শুরু করে পুলিশ। এতে এক নারী আত্মঘাতী বিস্ফোরণে ও কিশোর জঙ্গি টিআরশেলে নিহত হয়। নিহত নারী জঙ্গি সুমনের স্ত্রী এবং ১৪ বছর বয়সী অফিফ কাদরী আরিফ।

এ সময় স্প্লিন্টারে আহত (আত্মঘাতী বিস্ফোরণের সময়) এক শিশুকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেয়া হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে