বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জঙ্গি মেয়েকে ধরিয়ে দিলেন মা

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর আশকোনায় নিজের জঙ্গি মেয়ে জেবুন্নাহার শিলাকে ধরিয়ে দিয়েছেন তার মা ও সাবেক মেজর জাহিদুল ইসলামের শাশুড়ি জহুরা আক্তার। জহুরা আক্তারের তথ্যের ভিত্তিতেই ওই বাড়িতে অভিযান চালানো হয়। ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার আছাদুজ্জামান মিয়া এ তথ্য জানান।

image-12401

অভিযানে জেবুন্নাহার শিলার অবস্থান নিশ্চিতের পর তাকে ধরতে অভিযান চালানো হয়। শিলাকে আত্মসমর্পণ করাতে মা জহুরা এবং ভাইকে জঙ্গি আস্তানার সামনে নিয়ে আসা হয়। এরপর তারা হ্যান্ডমাইকের মাধ্যমে শিলাকে আত্মসমর্পণ করতে বলেন। এসময় শিলার মা জহুরা মাইকে বলেন, ‘মা শিলা, তুমি আত্মসমর্পণ করো’। এরপর শিলা আত্মসমর্পণ করেন। শিলার পরপরই আত্মসমর্পণ করেন পলাতক জঙ্গি মুসার স্ত্রী তৃষ্ণা।

শনিবার ভোর রাতে আশকোনায় হাজিক্যাম্পের কাছে তিনতলা ওই বাড়িতে অভিযান শুরু করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

এর আগে ব্রিফিংয়ে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিটের (সিটি) প্রধান মনিরুল ইসলাম বলেন, বাড়িটিতে ‘নব্য জেএমবির শীর্ষ এক নেতা’ রয়েছে। জঙ্গিদের কাছে শক্তিশালী গ্রেনেড রয়েছে বলেও তিনি জানান। তাদের আত্মসমর্পণ করতে বলা হচ্ছে। তবে তারা শরীরে গ্রেনেড বেঁধে প্রতিরোধের ঘোষণা দিচ্ছে।’

ওই বাড়িতে অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। অভিযানে নারীসহ দুইজন নিহত হয়েছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত