,

‘জঙ্গি দমনে সাফল্যের প্রভাব পড়েছে নাসিক নির্বাচনে’

 

নিজস্ব প্রতিবেদক : জঙ্গি দমনের সফলতার প্রভাব পড়েছে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে। এমন মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও স্বাস্থমন্ত্রী মো. নাসিম।

image-12428

শনিবার সন্ধ্যায় রাজধানীর ‘ঢাকা রিপোর্টার্স ইউনিটি’তে মুক্তিযোদ্ধা ফাউন্ডেশন আয়োজিত বিজয় দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মো. নাসিম বলেন, আজকে আশকোনায় অত্যন্ত বিচক্ষণতার সাথে জঙ্গি দমন করা হয়েছে। গুলশান–শোলাকিয়ার ঘটনার পর সরকার সফলভাবে জঙ্গি দমন করেছে। আর বাংলাদেশের মানুষ সরকারের জঙ্গি দমনের সফলতা দেখেছে। এই সফলতার প্রভাবেই নারায়ণগঞ্জে আমরা এমন ফলাফল পেয়েছি।

তিনি বলেন, জঙ্গি দমনের পর সফলতার এটাই প্রথম রায়। নির্বাচন হয়েছে নৌকা আর ধানের শীষে। নৌকা হেরে গেলে একটা নেতিবাচক সিগন্যাগ চলে যেত পারে এটা নারায়ণগঞ্জের মানুষ বুঝেছে।

নাসিক নির্বাচনে বিএনপির প্রার্থীর নির্বাচন ভুল ছিল জানিয়ে নাসিম বলেন, বিএনপি এবারের নির্বাচনে সর্বশক্তি নিয়োগ করেছিল। তবে নির্বাচনী খেলায় তারা ভুল প্লেয়ার সিলেক্ট করেছিল। এই প্লেয়ার ছিল দুর্বল। ফলে তাদের নাট-বল্টু ঢিলা হয়ে গেছে।

বিএনপির সমালোচনা করে তিনি আরো বলেন, এই বিজয়ের মাসে জামায়াতকে সাথে নিয়ে জিতবে এটা ভাবে কিভাবে বিএনপি? তারা হেরেছে জামায়াতকে সাথে নেয়ার কারণেই।

বিএনপিকে মূল প্রতিদ্বন্দ্বী আখ্যা দিয়ে নাসিম বলেন, আমাদের মূল প্রতিদ্বন্দ্বী বিএনপি, এটা আমাদের মনে রাখতে হবে। তারা কিন্তু ভোট কম পায়নি। এক লাখ ভোট পেয়েছে। এটা মাথায় রেখে ২০১৯ সালের নির্বাচনের জন্য প্রস্তুত হতে হবে।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি গাজী মো. দেলোয়ার হোসেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে