বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

দুই দিনব্যাপী জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন শুরু

sommelonনিউজ ডেস্ক : দুই দিনব্যাপী ‘জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৬’ আজ শুরু হচ্ছে। আজ ২৪ ও কাল ২৫ ডিসেম্বর এ সম্মেলন অনুষ্ঠিত হবে।

সম্মেলনের প্রথম দিন রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। সুপ্রিমকোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) মো. সাব্বির ফয়েজ বাসস’কে জানান, আজ সকাল সাড়ে ৮ টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত প্রথম দিনের অনুষ্টান হবে।

প্রধান বিচারপতির সভাপতিত্বে বিচার বিভাগীয় এ সম্মেলনের প্রথম দিনে সুপ্রিমকোর্টের আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিগণ, দেশের অধ:স্তন আদালতের বিচার বিভাগীয় কর্মকর্তাগণ অংশগ্রহণ করবেন। এছাড়াও ভারতের প্রধান বিচারপতি, বাংলাদেশের বিচার বিভাগ সংশ্লিষ্ট মন্ত্রণালেয়ের মন্ত্রী, সংশ্লিস্ট মন্ত্রণালয় ও বিভাগসমূহের সচিবগণ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

সাব্বির ফয়েজ জানান, কাল ২৫ ডিসেম্বর সম্মেলনের দ্বিতীয় দিনের বিভিন্ন অনুষ্ঠান সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে। সম্মেলনের দ্বিতীয় ও শেষ দিনে সকাল ৮টা ৩০মিনিট থেকে বিকাল ৪টা ৪৫ মিনিট পর্যন্ত সুপ্রিমকোর্ট অডিটোরিয়ামে কয়েকটি অধিবেশন অনুষ্টিত হবে। অধিবেশনগুলোতে বিচারকদের জন্য সুনির্দিষ্ট বিষয় শীর্ষক আলোচনা হবে।

এছাড়াও অধিবেশনে বিচারকদের গ্রুপ ওয়ার্ক, গ্রুপ প্রেজেন্টশন, প্রতিবেদন সংক্রান্ত বিষয়ও থাকবে। সম্মেলনের দ্বিতীয় দিনের জন্য যে সকল বিচার বিভাগীয় কর্মকর্তারা মনোনিত হয়েছেন ইতোমধ্যে তাদের নাম প্রকাশ করা হয়েছে। যা সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে রয়েছে। সম্মেলন বিষয়ে বিস্তারিত তথ্য সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা রয়েছে।

বিচারাধীন মামলা দ্রুত নিষ্পত্তির মাধ্যমে মামলা জট কমানো, দ্রুত সময়ে ন্যায়বিচার নিশ্চিত, বিচার বিভাগকে যুগোপযোগী করতে ডিজিটাইলেজেশনের সঙ্গে পুরোপুরি সম্পৃক্ত করা সংক্রান্ত বিষয় এ সম্মেলনে আলোচনায় বিশেষ গুরুত্ব পাবে বলে সুপ্রিমকোর্ট সূত্র জানায়।

উল্লেখ্য, গত বছরের ২৬ ডিসেম্বর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে ‘জাতীয় বিচার বিভাগীয় সম্মেলন-২০১৫’ অনুষ্ঠিত হয়। সূত্র : বাসস।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ