বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

সচেতনতার সঙ্গে ফেসবুক ব্যবহারের আহ্বান তারানার

taranaনিউজ ডেস্ক : ফেসবুকসহ অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো সচেতনতার সঙ্গে ব্যবহারের আহ্বান জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। শুক্রবার রাজধানীর সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে স্বর্ণ কিশোরী জাতীয় কনভেনশন ২০১৬ এর অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান।

এসময় অনুষ্ঠানে উপস্থিত কিশোরীদের উদ্দেশে প্রতিমন্ত্রী বলেন, তোমরা সবাই ফেসবুকে, ইন্টারনেটে ঘোরাফেরা কর। এই ফেসবুকে তোমরাই রাজা, যা মন চায় তাই লিখতে পার। কিন্তু তোমার এই লেখায় যেন কেউ কষ্ট না পায়, কারো সম্মান যেন হানি না হয়, কারো অধিকার যেন ক্ষুন্ন না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। আজকাল হেনস্থা করতে ভিডিও করে তা ছেড়ে দেওয়ার প্রবণতা কাজ করে অনেকের। এই প্রবণতাগুলো তোমাদের মধ্যে যেন কখনই না আসে।

কারও হাতে কোনো ‘অস্ত্র’ থাকলে সেটি জীবন বাঁচাতে ব্যবহার করার জন্য সবাইকে উৎসাহিত করেন তারানা হালিম। এ প্রসঙ্গে তিনি বলেন, “আমার হাতে একটি অস্ত্র আছে, সেটি জীবন বাঁচাতে ব্যবহার করব; কারো ক্ষতি করার জন্য নয়, এটিই হোক আমাদের মূল মন্ত্র। ”

উল্লেখ, কিশোরীদের নিয়ে জাতীয় এই সম্মেলনের আয়োজন করে স্বর্ণ কিশোরী ফাউন্ডেশন।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত