বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘সুইসাইডাল ভেস্ট’ পরিহিত তিনজনকে জীবিত ধরতে চাই : আছাদুজ্জামান মিয়া

image-54713-1482556112নিজস্ব প্রতিবেদক : রাজধানীর দক্ষিণখানের আশকোনায় জঙ্গি আস্তানার ভেতরে এখনও যে তিনজন সন্দেহভাজন জঙ্গি অবস্থান করছেন তারা ‘সুইসাইডাল ভেস্ট’ পড়ে আছেন বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া। তিনি বলেছেন, ওই তিনজন কিছুতেই ধরা দিতে চাইছেন না। কিন্তু তাদেরকে জীবিত ধরতে চায় পুলিশ। তাদের আত্মসমর্পণে রাজি করানোর চেষ্টা করা হচ্ছে।

আশকোনার ৫০ নম্বর বাড়ির নিচতলায় ওই আস্তানাকে ঘিরে গত রাত দুইটার দিকে অভিযান শুরু করে ঢাকা মহানগর পুলিশের জঙ্গিবিরোধী বিশেষ শাখা কাউন্টার কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের সদস্যরা। এরপর সকাল সাড়ে ১০টার দিকে গণমাধ্যমকর্মীদের ব্রিফ করেন ডিএমপি কমিশনার।

কমিশনার জানান, গোপন সূত্রে তারা গত রাতে জানতে পারেন এই আস্তানার খবর। এরপর কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা অভিযান শুরু করে। তিন তলার বাসাটি পুরোপুরি ঘেরাও করে। এই বাড়ির নিচতলায় সন্দেভাজন জঙ্গিদের আস্তানা রয়েছে। দোতলা ও তিন তলার বাসিন্দাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। তারা সন্দেহভাজন জঙ্গিদেরকে শুরু থেকেই আত্মসমর্পণের আহ্বান জানাতে থাকেন। তাদের সঙ্গে দফায় দফায় কথা চলাচালি হয়। এক পর্যায়ে ভেতরে সাতজন আছে বলে জানতে পারে পুলিশ। এর মধ্যে চারজন একটি পিস্তলসহ ধরা দিয়েছে। তাদেরকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ কমিশনার জানান, ভেতরে থাকা আরও তিন জনের কাছে উচ্চক্ষমতার বিস্ফোরক ও অস্ত্র আছে বলে জানিয়েছেন পুলিশ কমিশনার। জানান, তারা ‘সুইসাইডাল ভেস্ট’ পড়ে আছে। কিছুতেই ধরা দিতে চাইছেন না। তারা তিন জঙ্গিকে আত্মসমর্পণে রাজি করানোর চেষ্টা করছেন। আমাদের উদ্দেশ্যে গ্রেপ্তারপূর্বক তাদেরকে জিজ্ঞাসাবাদ করা। আরও জঙ্গিরা কোথায় আছে, সেগুলো অবগত হয়ে জঙ্গিবিরোধী অভিযান আরও জোরদার করা। যতক্ষণ পর্যন্ত বাধ্য না হই ততক্ষণ বল প্রয়োগ করার চেষ্টা করছি না।

এর আগে আশকোনায় জঙ্গি আস্তানার সন্ধান পাওয়ার খবরে পর পরই ঘটনাস্থলে উপস্থিত হন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া। ডিএমপির একটি সূত্র জানিয়েছে, অভিযানের ব্যাপারে নীতিনির্ধারণী ও কৌশলগত বিষয়ে সিদ্ধান্ত নেয়ার আগে ঘটনাস্থল পরিদর্শনে এসেছেন ডিএমপি কমিশনার। তার পরিদর্শন শেষেই নব্য জেএমবর আস্তানায় অভিযান শুরু হতে পারে।

আশকোনায় হাজিক্যাম্পের নিকটে তিনতলা একটি বাড়িতে অভিযান চালানোর জন্য শুক্রবার দিবাগত মধ্যরাত থেকে ঘিরে রাখে পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ইউনিট।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ