বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সাত ঘণ্টা পর পাটুরিয়া রুটে ফেরি চালু

paturiaনিউজ ডেস্ক : ঘন কুয়াশার কারণে প্রায় সাত ঘণ্টা বন্ধের পর মানিকগঞ্জের পাটুরিয়া ও রাজবাড়ীর দৌলতদিয়া নৌ রুটে ফেরি চলাচল শুরু হয়েছে।

কুয়াশা কেটে গেলে শুক্রবার সকাল সাড়ে ১০টার ফেরি চলাচল শুরু হয়।

এর আগে বৃহস্পতিবার দিনগত রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করেছিল কর্তৃপক্ষ।

বিআইডব্লিউটিসি’র আরিচা সেক্টরের ব্যবস্থাপক মোহাম্মদ সালাউদ্দিন ও দৌলতদিয়া ঘাটের ব্যবস্থাপক (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, কুয়াশা কেটে যাওয়ায় সকাল সাড়ে ১০টার দিকে ফেরি চলাচল শুরু হয়েছে। উভয় ঘাটে আটকে থাকা পাঁচ শতাধিকের বেশি যানবাহনের মধ্যে অগ্রাধিকার ভিত্তিতে যাত্রীবাহী পরিবহন পারাপার করা হচ্ছে।

বিআইডব্লিউটিসি দৌলতদিয়া ফেরি ঘাটের ব্যবস্থাপক মো.শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনা এড়াতে মাঝ নদীতে রো রো ফেরি কেরামত আলী, আমানত শাহ ও এনায়েতপুরী আলীসহ (বড়)পাঁচটি ফেরি নোঙর করা হয়। সেগুলো এখন তীরের দিকে রওনা হয়েছে।

এই নৌ রুটে মোট ১৬টি ফেরি চলাচল করে। এর মধ্যে তিনটি ফেরি মেরামতের জন্য ডকে থাকায় বর্তমানে ১৩টি ফেরি যান পারাপার করছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ