নাসিক নির্বাচন : কাউন্সিলর পদেও এগিয়ে আওয়ামী লীগ
নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ২৭ ওয়ার্ডে কাউন্সিলর পদে ১২টিতে জয় পেয়েছে আওয়ামী লীগ। আর ১১ ওয়ার্ডে বিজয়ী হয়েছে বিএনপি।
এ ছাড়া তিনটি ওয়ার্ডে জাতীঁয় পার্টি ও একটিতে বাসদ সমর্থিত প্রার্থী বিজয়ী হয়েছেন।
এদিকে মেয়র পদে আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী ১ লাখ ৭৪ হাজার ৬০২ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। আর ৯৬ হাজার ৭০০ ভোট পেয়ে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী হয়েছেন বিএনপি সমর্থিত অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান।











