,

প্রধানমন্ত্রীকে ফোন করে কৃতজ্ঞতা জানালেন আইভী

1111নিউজ ডেস্ক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে জয়লাভ করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে কৃতজ্ঞতা জানালেন সেলিনা হায়াৎ আইভী। এ সময় তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেন। বৃহস্পতিবার রাতে প্রধানমন্ত্রীকে ফোন দিয়ে এই কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। প্রধানমন্ত্রীর একান্ত ব্যক্তিগত সহকারী সাইফুজ্জামান শিকর বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান।

আওয়ামী লীগের কয়েকজন কেন্দ্রীয় নেতা জানান, সেলিনা হায়াৎ আইভীর জয়লাভের সংবাদে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফোন করে অভিনন্দন জানান। রাতে আওয়ামী লীগের ধানমণ্ডির কার্যালয় থেকে তিনি প্রধানমন্ত্রীকে ফোন করেন। এ সময় তিনি নির্বাচন সংক্রান্ত বিভিন্ন তথ্যও জানান প্রধানমন্ত্রীকে। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যার পর আইভীর বিজয় অনেকখানি নিশ্চিত হওয়ায় ধানমণ্ডির কার্যালয়ে মিষ্টি বিতরণও করা হয়।

আওয়ামী লীগের উপ-দফতর সম্পাদক বিপ্লব বড়ুয়া বাংলা ট্রিবিউনকে বলেন, ‘এটা আওয়ামী লীগের বড় বিজয়। দেশে-বিদেশে আওয়ামী লীগের জনপ্রিয়তা এই বিজয়ের মাধ্যমে প্রমাণিত হয়েছে। এই বিজয়ে কেন্দ্রীয় নেতারা ধানমণ্ডির কার্যালয়ে বসে একে অন্যের সঙ্গে বিজয়ের আনন্দ ভাগাভাগি করেছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে