,

বেসরকারিভাবে জয়ী আইভী

3নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে দ্বিতীয়বারের মতো মেয়র নির্বাচিত হয়েছেন সেলিনা হায়াৎ আইভী। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাখাওয়াত হোসেন খান।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় রিটার্নিং কর্মকর্তা নুরুজ্জামান তালুকদার ফল ঘোষণা করেন। তিনি বলেন, মোট ১৭৪টি কেন্দ্রের ফলাফলে আওয়ামী লীগের প্রার্থী সেলিনা হায়াৎ আইভী পেয়েছেন এক লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। আর বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন পেয়েছেন ৯৬ হাজার ৪৪ ভোট। নির্বাচনে মোট দুই লাখ ৮৮ হাজার ৬২টি বৈধ ভোট পড়েছে।

আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর বাইরে এই নির্বাচনে মেয়র পদে অন্য প্রার্থীদের মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসমাইল পেয়েছেন ৪৭৪ ভোট, ইসলামী আন্দোলনের মাসুম বিল্লাহ পেয়েছেন ১৩ হাজার ৯১৪ ভোট, ইসলামী ঐক্যজোটের এজহারুল হক পেয়েছেন ৯১০ ভোট, কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস পেয়েছেন ৪৮০ ভোট এবং লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) প্রার্থী কামাল প্রধান পেয়েছেন ৪৩২ ভোট।

বৃহস্পতিবার সকাল আটটায় শুরু হয়ে ভোটগ্রহণ চলে বিকেল চারটা পর্যন্ত। নির্বাচনে কোনো অপ্রীতিকর বা সহিংস ঘটনার খবর পাওয়া যায়নি। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ হয়েছে।

নির্বাচনে মোট ভোটার ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। মোট ভোটকেন্দ্র ছিল ১৭৪টি, ভোটকক্ষ ১ হাজার ৩০৪টি। সব কটি ভোটকেন্দ্রকে ‘ঝুঁকিপূর্ণ’ বলে উল্লেখ করা হয়েছিল। এই নির্বাচনে মোট পর্যবেক্ষকের সংখ্যা ছিল ৩২২। এর মধ্যে দুজন বিদেশি পর্যবেক্ষক রয়েছেন বলে কমিশন সূত্রে জানা গেছে। দেশি ১৬টি সংস্থা নির্বাচন পর্যবেক্ষণ করবে। নির্বাচনে মোট ২০১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ২৭ ওয়ার্ডে ২৭টি কাউন্সিলর পদে প্রার্থী ছিলেন ১৫৬ জন ও সংরক্ষিত নারী কাউন্সিলরের ৯টি পদে ৩৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে