,

আশুলিয়ায় আরও ৫০০ শ্রমিকের ‍বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় বেতন বৃদ্ধির দাবিতে শ্রমিকদের বিক্ষোভ ও ভাঙচুরের ঘটনায় আরও একটি পোশাক কারখানার পক্ষ থেকে মামলা করা হয়েছে। এতে পাঁচ শতাধিক শ্রমিককে আসামি করা হয়েছে।

image-12112

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) একেএম শামীম হাসান জানান, বুধবার হামীম গ্রুপ কর্তৃপক্ষ পাঁচ শতাধিক শ্রমিকের বিরুদ্ধে মামলা করেছেন।

তবে তাদের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে কিছু জানাতে পারেননি তিনি।

এদিকে আগের দুই মামলায় বুধবার রাতে দুই শ্রমিক নেতাসহ আরও ১২ জনকে আটক করা হয়েছে। অব্যাহত শ্রমিক বিক্ষোভের মধ‌্যে এ নিয়ে মোট ১৯ জনকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবারও বন্ধ থাকা অর্ধশতাধিক কারখানার প্রধান ফটকসহ পুরো শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কয়েক হাজার সদস্যদের টহলে দিতে দেখা গেছে।

এর আগে বুধবার উইন্ডি অ‌্যাপারেলস লিমিটেড ও ফাউনটেইন গামের্ন্টস কর্তৃপক্ষ ২৪৯ জন শ্রমিকের বিরুদ্ধে ‘উসকানি ও শৃঙ্খলাভঙ্গ’র অভিযোগে দুটি মামলা দায়ের করে। এছাড়া বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে ১২১ জন শ্রমিককে সাময়িক বরখাস্ত করে উইন্ডি কর্তৃপক্ষ।

আটকদের মধ্যে সাত শ্রমিক নেতার পরিচয় পাওয়া গেছে। তারা হলেন গার্মেন্ট শ্রমিক ফ্রন্টের সাভার-আশুলিয়া-ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি সৌমিত্র কুমার দাশ, গার্মেন্ট অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রফিকুল ইসলাম সুজন, স্বাধীন বাংলা গার্মেন্ট শ্রমিক ফেডারেশনের সাভার-আশুলিয়া-ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি আল কামরান, সাধারণ সম্পাদক শাকিল ও বাংলাদেশ তৃণমূল গার্মেন্ট শ্রমিক-কর্মচারী ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি শামীম খান, বাংলাদেশ সেন্টার ফর ওয়ার্কার সলিডারিটির (বিসিডাব্লিউএস) আশুলিয়ার সংগঠক মো. ইব্রাহিম ও টেক্সটাইল ওয়ার্কার্স ফেডারেশনের আহব্বায়ক মো.মিজান।।

উল্লেখ্য, বেতন বৃদ্ধিসহ অন্যান্য দাবিতে সোমবার আশুলিয়ার ২৫টি কারখানার শ্রমিকরা কাজ বন্ধ রেখে বিক্ষোভ শুরু করেন। এরই মধ‌্যে বাণিজ‌্য মন্ত্রী, নৌমন্ত্রী ও শ্রম প্রতিমন্ত্রী বিভিন্ন সংগঠনের সাথে বৈঠক করে পরিস্থিতি শান্ত করার চেষ্টা করলেও আন্দোলন অব‌্যাহত থাকে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে