বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

এবার চাকা ফাটলো বিমানের ফ্লাইটের

 

নিজস্ব প্রতিবেদক : বিমান বাংলাদেশ এয়ারলাইনসের মাসকাট থেকে একটি ফ্লাইটের যাত্রীরা অল্পের জন্য ভয়াবহ দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামার সময় ধরা পড়ে বোয়িং-৭৭৭ বিমানটির চাকা ফেটে গেছে। তবে বিমানটি চট্টগ্রামের শাহ আমানত বিমান বন্দরে নামার কথা থাকলেও পাইলট তা ঢাকা শাহজালাল বিমানবন্দরে নামার সিদ্ধান্ত নেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের একটি সূত্র এ তথ্য জানায়।

image-12064

এদিকে সিভিল এভিয়েশন সূত্র জানিয়েছে, চলতি বছরের মে মাসেও যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় বাংলাদেশ বিমানের মাসকাটগামী একটি ফ্লাইটের যাত্রা বাতিল করেছিল কর্তৃপক্ষ।

বিমানের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানানো হয়, ১৪৯ জন যাত্রী ও সাতজন ক্রু নিয়ে বিমানের ফ্লাইট বিজি-১২২ ওমানের মাসকট থেকে রওনা হয় বৃহস্পতিবার প্রথম প্রহরে।

সকাল পৌনে ৯টায় চট্টগ্রামের শাহ আমানত বিমানবন্দরে পৌঁছানোর পর সেখান থেকে সকাল সাড়ে ১০টায় ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা ছিল বোয়িং ৭৩৭-৮০০ উড়োজাহাজটির।

কিন্তু সামনের দুটো চাকার একটি ফেটে যাওয়ায় চট্টগ্রামে না নেমে পাইলট ঢাকায় অবতরণের সিদ্ধান্ত নেন বলে বিমানের জনসংযোগ শাখা জিএম শারিকল মেরাজ জানান।

সকাল ১০টা ৭ মিনিটে বিমানটি শাহজালালে অবতরণ করে জানিয়ে তিনি বলেন, ‘অবতরণের সময় অন্য কোনো উড়োজাহাজ যাতে কিউয়ে না থাকে, সেজন্য কিছুক্ষণের ওঠানামা বন্ধ রাখা হয়েছিল।’

তবে বেসরকারি একটি বিমান পরিবহন সংস্থার এক কর্মকর্তা বলেন, ‘বিমানের সমস্যার কারণে অন্য কয়েকটি বিলম্বিত হয়েছে।’

শাকিল মেরাজ জানান, বিমানটির চাকা মেরামতের কাজ চলছে। সেটি চট্টগ্রামে পাঠানো সম্ভব না হলে বিকল্প ব‌্যবস্থায় যাত্রীদের পৌঁছে দেয়া হবে।

এর আগে গত ২৭ নভেম্বর হাঙ্গেরি যাওয়ার পথে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বোয়িং যান্ত্রিক ত্রুটির কারণে তুর্কমেনিস্তানে জরুরি অবতরণে বাধ্য হয়। উড়োজাহাজের ইঞ্জিন অয়েলের ট্যাংকের একটি নাট ঢিলে থাকায় ওই বিপত্তি ঘটে।।

তার দুই সপ্তাহের মাথায় বিমানের একটি উড়োজাহাজ মিয়ানমারের উদ্দেশ্যে যাত্রা করে চট্টগ্রাম পর্যন্ত যাওয়ার পর সমস্যা ধরা পড়লে ঢাকায় ফিরে আসে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত