,

নাসিক নির্বাচন: ২টা পর্যন্ত ৭২ শতাংশ ভোট পড়েছে

image-54430-1482396995নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে উৎসবের আমেজে স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছেন ভোটাররা। অর্ধেক বেলা পর্যন্ত ভোট গ্রহণে কোনো অনিয়ম না হওয়ায় বিভিন্ন দলের নেতাকর্মী ও নির্বাচন কর্মকর্তারা সন্তোষ প্রকাশ করেছেন। এদিকে দুপুর ২টা পর্যন্ত ৭২ শতাংশ ভোট গ্রহণ হয়েছে।

আজ বৃহস্পতিবার দুপুরে সফুরা খাতুন পাইলট বালিকা উচ্চবিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শনে এসে এ তথ্য জানান রিটার্নিং কর্মকর্তা মো. নুরুজ্জামান তালুকদার।

এই নির্বাচন শান্তিপূর্ণ নির্বাচনের রোল মডেল উল্লেখ করে তিনি বলেন, সুষ্ঠুভাবে ভোট গ্রহণে পুরো নির্বাচনী এলাকায় কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। সকাল থেকেই ভোটাররা নির্বিঘ্নে ভোট দিচ্ছেন। এখন পর্যন্ত ৭২ শতাংশ ভোট কাস্ট (সম্পন্ন) হয়েছে বলে আমাদের কাছে তথ্য এসেছে।’

রিটার্নিং কর্মকর্তা আরো বলেন, ভোট গ্রহণ শেষে ভোট গণনার সময় যাদের যাদের থাকার নিয়ম রয়েছে, তারা কেন্দ্রে থাকতে পারবেন। স্বচ্ছ প্রক্রিয়া এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটের ফলাফলও ঘোষণা করা হবে।

নির্বাচনে ২৭টি ওয়ার্ডের ১৭৪টি কেন্দ্রের ১৩ হাজার চারটি ভোটকক্ষে সকাল ৮টা থেকে শুরু হওয়া ভোটগ্রহণ বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে চলবে।

এবার নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির মনোনীত প্রার্থীসহ ৭টি রাজনৈতিক দলের প্রার্থী, ২৭টি ওয়ার্ডে ১৫৪ জন কাউন্সিলর ও সংরক্ষিত ৯টি ওয়ার্ডে ৩৮ জন নারী কাউন্সিলর প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ জন। যার মধ্যে পুরুষ ২ লাখ ৩৯ হাজার ৬৬২ জন এবং নারী ২ লাখ ৩৫ হাজার ২৬৯ জন।

নাসিক নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীসহ ৭টি রাজনৈতিক দলের প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করলেও সম্প্রতি এলডিপির ছাতা প্রতীকের প্রার্থী কামাল প্রধান ও কল্যাণ পার্টির হাতঘড়ি প্রতীকের রাশেদ ফেরদৌস ধানের শীষ প্রতীকের প্রার্থীকে সমর্থন দিয়ে নির্বাচনী প্রচারণা থেকে সরে দাঁড়ান।

ইসির হিসাব অনুযায়ী, ২৭ ওয়ার্ড নিয়ে গঠিত এ সিটি করপোরেশন নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪ লাখ ৭৪ হাজার ৯৩১জন। এর মধ্যে পুরুষ ভোটার ২ লাখ ৩৯ হাজার ৬৬২জন ও মহিলা ভোটার ২ লাখ ৩৫ হাজার ২৬৯জন। নির্বাচনে মোট ভোটকেন্দ্র ১৭৪টি। এর মধ্যে ৪টি অস্থায়ী কেন্দ্র রয়েছে। ভোটকক্ষের (বুথ) সংখ্যা ১ হাজার ৩০৪টি। ভোটগ্রহণে চার হাজারের বেশি নির্বাচনি কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে।

রিটার্নিং অফিসারের কার্যালয় সূত্রে জানা গেছে, ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রের নিরাপত্তায় অন্তত ১২ জন অস্ত্রধারীসহ ২৪ জন নিরাপত্তাকর্মী রয়েছে।দৈনিক আ.স.অ

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে