বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

এখন পর্যন্ত সন্তোষজনক ভোটের পরিবেশ : রিজভী

rizviনিউজ ডেস্ক : বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটের পরিবেশ এখন পর্যন্ত সন্তোষজনক। এই পরিবেশ বাজায় থাকলে ধানের শীষের বিজয় সুনিশ্চিত।

আজ বৃহস্পতিবার সকালে এক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন তিনি। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচন আজ বৃহস্পতিবার সকাল ৮টায় শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। নির্বাচনকে ঘিরে উৎসবের আমেজ নগরজুড়েই। এ নির্বাচনে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৭ জন, কিন্তু আলোচনার কেন্দ্রবিন্দুতে দুই প্রার্থীর প্রতীক নৌকা ও ধানের শীষ।
নৌকার আইভী না ধানের শীষের সাখাওয়াত তা নিয়ে চলছে জল্পনা ও বিশ্লেষণ। তবে নগরপিতা যিনিই হোন না কেন হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথাই বলছেন নগরবাসী। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখতে আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভীকে না পরিবর্তনের স্লোগান নিয়ে আসা বিএনপির প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানকে বেছে নেবেন ভোটাররা—তার জন্য এখন শুধুই অপেক্ষা। নতুন মেয়র ও কাউন্সিলর নির্বাচনে ভোট দেবেন পৌনে পাঁচ লাখ ভোটার। মেয়র পদে সাতজন প্রার্থীর মধ্যে আওয়ামী লীগের ডা. সেলিনা হায়াৎ আইভী নৌকা এবং বিএনপির অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান ধানের শীষ প্রতীকে ভোটযুদ্ধে অংশ নিচ্ছেন।

এছাড়াও মেয়র পদের বাকি পাঁচ প্রার্থীর মধ্যে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মাহবুবুর রহমান ইসমাইল কোদাল, এলডিপির কামাল প্রধান ছাতা, ইসলামী আন্দোলন বাংলাদেশের মাসুম বিল্লাহ হাতপাখা, কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস হাতঘড়ি এবং ইসলামী ঐক্যজোটের মুফতি এজহারুল হক মিনার প্রতীক নিয়ে এ ভোটে লড়ছেন। তবে এর মধ্যে কামাল প্রধান ও রাশেদ ফেরদৌস বিএনপির প্রার্থী সাখাওয়াতকে সমর্থন দিয়েছেন।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ