বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘আমাদের আইভী জিতবে, সন্দেহের অবকাশ নাই’

35ab553e90fc09725e0229a518bddf78নারায়ণগঞ্জ প্রতিনিধি : শামীম ওসমান২২ ডিসেম্বর বৃহস্পতিবার অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের দলীয় প্রার্থী হিসেবে ডা. সেলিনা হায়াৎ আইভী নিঃসন্দেহে বিজয়ী হবেন, এমন প্রত্যয় ব্যক্ত করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান। তিনি বলেছেন, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আমাদের আইভী ও নৌকা প্রতীক জিতবে এতে সন্দেহের কোনও অবকাশ নেই।

বুধবার রাতে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেডে গণমাধ্যমকে শামীম ওসমান এ কথা বলেন। তিনি বলেন, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন সম্পন্ন করতে বর্তমান সরকার বদ্ধপরিকর। আওয়ামী লীগ চায় একটি গ্রহণযোগ্য নির্বাচন উপহার দিতে। আমিও চাই গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই নারায়ণগঞ্জবাসী তাদের নগরপিতা বেছে নিক।

তিনি আশঙ্কা করেছেন, ওয়ান এলেভেন যারা সৃষ্টি করেছেন সেই গ্রুপ কয়েকটি কেন্দ্রে গোলযোগ সৃষ্টি করে বহিঃর্বিশ্বে প্রমাণ দিতে চাইবেন যে এ দেশে এ সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন সম্ভব না।

বিএনপি থেকে অভিযোগ করা হচ্ছে সরকার দলীয় ক্যাডাররা নির্বাচনে হস্তক্ষেপ করবে প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচন গ্রহণযোগ্য করতে ইসি সহ আইনশৃঙ্খলা বাহিনী সব ধরনের পদক্ষেপ গ্রহণ করবে বলে আমি বিশ্বাস করি। কেউ যদি বিশৃঙ্খলার চেষ্টা করে তাদের শক্ত হাতে দমন করতে হবে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত