মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

‘নারায়ণগঞ্জে ভোটারদের চেয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য কম নয়’

নিজস্ব প্রতিবেদক : কারও ব্যর্থতার জন্য নারায়ণগঞ্জে ভোট বিঘ্নিত হলেই দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে জানিয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সচিব মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন, নিরাপত্তায় এমন ব্যবস্থা রয়েছে, যাতে মনে হবে, ভোটারদের চেয়ে কোনোভাবেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য কম নয়। এ পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, ভোটের অনুকূলে রয়েছে।

image-11993

বুধবার কমিশনে সাংবাদিকদের তিনি এ কথা বলেন। তিনি বলেন, দেশে প্রথমবারের মতো দলীয় প্রতীকে সিটি করপোরেশন নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠানে সব ধরনের প্রস্তুতি শেষ হয়েছে। সব ধরনের শঙ্কা দূর করে বৃহস্পতিবার আনন্দমুখর পরিবেশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে (নাসিক) ভোট হবে।
শঙ্কা দূর করে সুষ্ঠুভাবে ভোট করার সব ব্যবস্থা নেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, কোথাও অনিয়ম হলেই কঠোর ব্যবস্থা নিতে নির্দেশনা রয়েছে। এ পর্যন্ত আমাদের কাছে যে খবর রয়েছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে, ভোটের অনুকূলে রয়েছে। আশা করি, এ বছর দেশ-জাতি, আমরা সবাই আনন্দমুখর একটি নির্বাচন দেখতে পাব।

ঝুঁকিপূর্ণ কেন্দ্র সম্পর্কে সচিব আবদুল্লাহ বলেন, সমস্যা হতে পারে, এমন বিষয়গুলো বিবেচনায় নিয়ে নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। দুই দলের প্রার্থীর থেকেও কোনো অভিযোগ আনুষ্ঠানিকভাবে পাইনি। বর্তমান ইসির এটা শেষ নির্বাচন। তাই ভালো নির্বাচন করতে কমিশন আন্তরিক। নির্বাচন সুষ্ঠু হবে অবশ্যই। যারা সহিংসতা করবে, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে।

আবদুল্লাহ বলেন, কাউকে কেন্দ্রে আসতে বাধা দিলেই সাথে সাথে যেন রিটার্নিং কর্মকর্তা বা স্থানীয় প্রশাসনকে জানানো হয়। এজেন্টদের বাধা দেয়া হচ্ছে, এমন সুনির্দিষ্ট অভিযোগ পেলেই আমরা ব্যবস্থা নেব।

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের