বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাণিজ্য সম্পর্কে ব্রেক্সিটের প্রভাব পড়বে না : রুশনারা

rusnarafbcci_257189নিজস্ব প্রতিবেদক : বিদ্যুৎ ও জ্বালানি খাতে যুক্তরাজ্যের বিনিয়োগ আহ্বান করেছে ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই। একইসঙ্গে দেশটির প্রযুক্তিও চেয়েছেন বাংলাদেশের ব্যবসায়ীরা।

ঢাকা সফররত ব্রিটিশ প্রধানমন্ত্রীর বাংলাদেশবিষয়ক বাণিজ্য দূত রুশনারা আলীর সঙ্গে মঙ্গলবার এক বৈঠকে এফবিসিসিআই নেতারা এসব প্রস্তাব দেন বলে সংগঠনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

স্থানীয় এক হোটেলে অনুষ্ঠিত বৈঠকে এফবিসিসিআই সভাপতি আবদুল মাতলুব আহমাদ দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতে যুক্তরাজ্যের বিনিয়োগ আহ্বান করেন। তিনি বলেন, ‘যুক্তরাজ্যের প্রযুক্তি বাংলাদেশের অগ্রগতির জন্য প্রয়োজন।’

বাংলাদেশের ছাত্ররা যাতে আরও বেশি সংখ্যায় যুক্তরাজ্যের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়ালেখার জন্য যেতে পারে এবং বাংলাদেশের ওষুধ যাতে যুক্তরাজ্যের বাজারে রফতানি করা যায়, সে ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্যও তিনি ব্রিটিশ এমপিকে অনুরোধ জানান।

এফবিসিসিআইর প্রথম সহসভাপতি সফিউল ইসলাম বলেন, ‘বাংলাদেশ শিল্পকারখানায় শ্রমিকদের জীবনমান উন্নয়নে সক্রিয়ভাবে কাজ করে যাচ্ছে। শিশুশ্রম এরই মধ্যে দূরীভূত হয়েছে।’

তিনি ঢাকায় একটি ক্যাটালগ শো আয়োজনের জন্য যুক্তরাজ্যের হাইকমিশনারকে অনুরোধ জানান।

রুশনারা আলী বলেন, ‘সাম্প্রতিক বছরগুলোয় বাংলাদেশ এবং যুক্তরাজ্যের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক দৃঢ় হয়েছে।’ ব্রেক্সিটের ফলে বাংলাদেশ ও যুক্তরাজ্যের বাণিজ্য সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়বে না বলে তিনি আশ্বস্ত করেন। এ ছাড়া তিনি জলবায়ুবিষয়ক ইস্যুতে বাংলাদেশের সঙ্গে কাজ করার আগ্রহ প্রকাশ করেন।

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের হাইকমিশনার অ্যালিসন ব্লেক বলেন, ‘বাংলাদেশি ভ্রমণকারীদের জন্য যুক্তরাজ্য অনলাইন ভিসা চালু করেছে এবং ভিসা প্রক্রিয়া আগের চেয়ে অনেক সহজ করা হয়েছে।’

এফবিসিসিআইর সহসভাপতি মাহবুবুল আলম ও এফসিসিসিআই পরিচালকরা বৈঠকে উপস্থিত ছিলেন। বাংলাদেশ ২০১৫-১৬ অর্থবছরে যুক্তরাজ্যে ৩৮১ কোটি ডলারের পণ্য রফতানি করেছে। ওই সময়ে যুক্তরাজ্য থেকে ২ কোটি ৮০ লাখ ডলারের পণ্য আমদানি করেছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত