মঙ্গলবার, ২৮শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৩ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাসুদ সাঈদীকে দুষছে পিরোজপুর আ.লীগ

imageপিরোজপুর প্রতিনিধি : বিজয় দিবসের কুচকাওয়াজে যুদ্ধাপরাধী সাঈদীপুত্র মাসুদ সাঈদীর সালাম গ্রহণ ও তার হাত থেকে মুক্তিযোদ্ধাদের পুরস্কার নেয়ার ঘটনায় মাসুদ সাঈদীকে দুষছে পিরোজপুরের জিয়ানগর উপজেলা আওয়ামী লীগ।

মঙ্গলবার দুপুরে পিরোজপুর প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন করে তারা মাসুদকে দোষারোপ করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জিয়ানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মতিউর রহমান।

গত ১৬ ডিসেম্বর বিজয় দিবসের কুচকাওয়াজে সালাম গ্রহণ করেন সাঈদীপুত্র ও জিয়ানগর উপজেলা চেয়ারম্যান মাসুদ সাঈদী। প্যারেডে সালামগ্রহণে মঞ্চে মাসুদ সাঈদীর পাশেই দাঁড়িয়ে ছিলেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. মিজানুল হক, উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন বাচ্চু এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান। পরে সাঈদীপুত্র মুক্তিযোদ্ধাদের হাতে পুরস্কার তুলে দেন।

পরে মাসুদ সাঈদী তার ফেসবুকে স্ট্যাটাস সম্বলিত একটি ছবি পোস্ট দেন। তার এই পোস্ট ও স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান বিভিন্ন শ্রেণি পেশার মানুষ। সমালোচনার মধ্যে জিয়ানগর উপজেলার ইন্দুরকানী থানার ওসি মো. মিজানুল হককে গতকাল প্রত্যাহার করে নেয়া হয়। আজ ওই ঘটনা সম্পর্কে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে সংবাদ সম্মেলন ডাকা হয়।

লিখিত বক্তব্যে মতিউর রহমান বলেন, ‘মহান বিজয় দিবসে জিয়ানগর উপজেলা নির্বাহী কর্মকর্তা, ইন্দুরকানী থানার ওসি, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার ও জিয়ানগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি জাতীয় পতাকা উত্তেলন করেন। এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা উদ্বোধনী ভাষণ দেন। পতাকা উত্তোলন শেষে পায়রা উড়ানোর সময় পেছন থেকে হঠাৎ করে মাসুদ সাঈদী পতাকা মঞ্চে ওঠেন। পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানে পুরস্কার বিতরণের সময় পুরস্কার দিতে চেষ্টা করেন।’

লিখিত বক্তব্যে আরও বলা হয়, ‘মাসুদ সাঈদী পূর্বপরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত হয়ে এই ঘটনার সৃষ্টি করে ঘটনা ভিন্নদিকে প্রবাহিত করতে কিছু ছবি সংগ্রহ করে ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে। তার এমন কাজের জন্য উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও সহোযোগী সংগঠনের সকল নেতাকর্মীরা তীব্র প্রতিবাদ জানাই।’

এ সময় আরও উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মনিরুজ্জামান মনির, সাংগঠনিক সম্পাদক মোয়াজ্জেম হোসেন, উপজেলা যুবলীগের সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারণ সম্পাদক শাহীন গাজী, মুক্তিযোদ্ধা রুহুল আমিন নবীব, সাঈদীর মামলার বাদী ও সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মাহাবুব আলম তালুকদারসহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের নেতারা।

সংবাদ সম্মেলনে পিরোজপুর জেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার সমীর কুমার দাস বাচ্চু যুদ্ধাপরাধী সাঈদীর ছেলের কাছ থেকে মুক্তিযোদ্ধাদের সম্মাননা নেয়ায় জাতির তাছে ক্ষমা চান। ঢাকাটাইমস

এ জাতীয় আরও খবর

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত

এলপিজি ও ডিজেল ভর্তুকিতে নতুন কার্ড চালুর উদ্যোগ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে সিইসির বৈঠক ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে

স্বর্ণের দাম আবার কমল ভরিতে ২ হাজার ২১৬ টাকা

দেশীয় চিকিৎসা যন্ত্র উৎপাদনে সহযোগিতার আশ্বাস প্রধানমন্ত্রীর

আহত জুলাই যোদ্ধার নবজাতকের জন্য প্রধানমন্ত্রীর উপহার

ভোজ্যতেলের দাম বাড়ানোর প্রস্তাব ব্যবসায়ীদের