,

প্রধানমন্ত্রীর বিমানে ত্রুটি : রাতে মামলা হচ্ছে

 

নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বহনকারী বিমানে ত্রুটির ঘটনায় মামলা হতে যাচ্ছে।মঙ্গলবার রাতে যেকোনো সময় বাংলাদেশ বিমানের পক্ষ থেকে এ মামলা করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

biman_111482239367
মঙ্গলবার সন্ধ্যায় মুঠোফোনে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহাবুবুর রহমান তুহিন এ প্রতিবেদককে বলেন, ‘মামলায় নয়জনের নাম উল্লেখ থাকবে। আরো কয়েকজনের নাম থাকতে পারে। ইতিমধ্যে মামলা করার সব প্রস্তুতি শেষ হয়েছে। রাতে যেকোনো সময় এ মামলা করা হবে।’

বিমানবন্দর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আজম বলেন, ‘আমিও শুনেছি মামলা হবে। মামলা হলে পরে বিস্তারিত জানানো হবে।’

এর আগে ঘটনার তদন্ত প্রতিবেদন প্রকাশ করে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন বলেছিলেন, ‘পুরো ঘটনাটি অর্থাৎ নাট ঢিলা হওয়ার ব্যাপারটি মনুষ্যসৃষ্ট। এ ঘটনায় ইতিমধ্যে নয়জনকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাদের সবার বিরুদ্ধে মামলা করা হবে।’

উল্লেখ্য, ২৭ নভেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাঙ্গেরির বুদাপেস্টে ‘পানি শীর্ষ সম্মেলন-২০১৬’ এ অংশ নিতে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমানে ঢাকা ত্যাগ করেন। হাঙ্গেরি পৌঁছার আগেই যান্ত্রিক ত্রুটিতে বিমানটি তুর্কমেনিস্তানের আশখাবাদে জরুরি অবতরণ করে। এ ঘটনায় ২৮ নভেম্বর বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এবং বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) আলাদাভাবে তদন্ত কমিটি গঠন করে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে