বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

জেএমবির অর্থবাহক ও আশ্রয়দাতা আটক, দাবি র‍্যাবের

নিজস্ব প্রতিবেদক : রাজধানীর পল্লবী থেকে আটক নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির দুই সদস্যের মধ্যে একজন অর্থ আনা-নেয়া ও অপরজন জঙ্গিদের আশ্রয় দিতেন বলে দাবি করেছে র‍্যাব।মঙ্গলবার দুপুরে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।সোমবার রাতে র‍্যাব-৪-এর একটি দল তাদের আটকের বিষয়টি নিশ্চিত করে।আটক দুজন হলেন নীলফামারীর আতিকুর রহমান (২১) ও বরিশালের খাদেমুল ইসলাম (২৮)।

image-11779
সংবাদ সম্মেলনে র‍্যাব-৪-এর পরিচালক খন্দকার লুৎফুল কবিরের ভাষ্য, গত ৮ অক্টোবর র‍্যাবের অভিযানে নিহত জঙ্গিনেতা আবদুর রহমান ওরফে সারোয়ার জাহানের নির্দেশে আটক আতিকুর রহমান বিভিন্ন এলাকায় অর্থ বহন করে নিয়ে যেতেন। আতিকুর গাজীপুরসহ কয়েকটি এলাকায় অর্থ দিয়ে আসেন এবং টঙ্গীর একটি বস্তিতে অর্থ দিতে গিয়ে খাদেমুল ইসলামের সাথে পরিচিত হন। অন্যদিকে, প্রাথমিক পর্যায়ে ঘরছাড়া জঙ্গিদের আশ্রয় দেয়ার দায়িত্বে ছিলেন আটক খাদেমুল। খাদেমুল তার ছোট ভাই নাজমুলের মাধ্যমে জঙ্গিবাদের দিকে ঝোঁকেন।

আটক দুজনকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, আতিকুর রহমান ২০১১ সালে বিজ্ঞান বিভাগ থেকে মাধ্যমিক পাস করেন। এরপর ২০১৪ সালে ডিমলা ইসলামিয়া ডিগ্রি কলেজ থেকে উচ্চমাধ্যমিক পাস করে রংপুরে যান বিশ্ববিদ্যালয়ে ভর্তির কোচিং করতে। ২০১৫ সালে তিনি সাভার বিশ্ববিদ্যালয় কলেজে সমাজকর্ম বিভাগে ভর্তি হন। এখানে কিছুদিন ক্লাস করার পর অর্থাভাবে পড়ালেখা বন্ধ করে দেন। পরে এ বছরের জানুয়ারি মাসে ফেসবুকে তার ফজলে রাব্বী নামের একজনের সাথে পরিচয় হয়। পরে এই ফজলে রাব্বীর মাধ্যমেই আতিকুর রহমান জঙ্গিবাদে সম্পৃক্ত হন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক মুফতি মাহমুদ খান, উপপরিচালক রইসুল আজম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত