,

আইভীর পক্ষে ভোট বিপ্লব ঘটবে : হাছান মাহমুদ

নিজস্ব প্রতিবেদক : নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীর পক্ষে ভোট বিপ্লব ঘটবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশান সম্পাদক ড. হাছান মাহমুদ।মঙ্গলবার দুপুরে রাজধানীর শিল্পকলা একাডেমিতে মহান স্বাধীনতার ৪৫ বছর উপলক্ষে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

image-11792

হাছান মাহমুদ বলেন, বিএনপির প্রার্থী সাখাওয়াতের পক্ষে নীরব ভোট বিপ্লব ঘটবে খালেদা জিয়ার এমন বক্তব্য হাস্যকর। পেট্রোল বোমা দিয়ে মানুষ হত্যাকারী দলকে কেউ ভোট দিতে চায় না। তাই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে সেলিনা হায়াৎ আইভীর পক্ষেই ভোট বিপ্লব ঘটবে।

নির্বাচন কমিশন গঠনে বিএনপির আপত্তি থাকবে না এমন আশা প্রকাশ করে তিনি বলেন, রাষ্ট্রপতির সাথে দেখা করার পর থেকে বিএনপি বেশ ফুরফুরে মেজাজে রয়েছে। আমি আশা করবো, নির্বাচন কমিশন গঠনের পরও যেন তারা এমনটি থাকেন।

খালেদা জিয়ার সমালোচনা করে হাছান মাহমুদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে, এটা সবাই দেখছে। শুধু খালেদা জিয়া দেখতে পাচ্ছেন না।

তিনি বলেন, শেখ হাসিনার নেতৃত্বে দেশ যখন এগিয়ে যাচ্ছে তখনও দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। আর সেই ষড়যন্ত্রে নেতৃত্ব দিচ্ছেন বেগম খালেদা জিয়া। দুঃখজনক হলেও সত্য যে তিনি এক সময় এ দেশের প্রধানমন্ত্রী ছিলেন।

আয়োজোক সংগঠনের সহ-সভাপতি শেখ মো. জাহাঙ্গির আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ঢাকা মাহানগর দাক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শাহে আলম মুরাদ, স্বাধীনতা শিক্ষক পরিষদের সভিপতি শাহাজান আলম সাজু, শিল্পকলা একাডেমির মাহাপরিচালক লিয়াকত আলী লাকি প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে